News Flash

  • Home
  • Uncategorized
  • শান্তিরবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত যুবক
Image

শান্তিরবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন ৷৷ ফের এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জনৈক যুবক৷ ঘটনাটি সংঘটিত হয়েছে দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মনপাথর বাজার সংলগ্ণ এলাকায়৷ সংশ্লিষ্ট রাস্তায় আজ ভোররাতে মৃতদেহটি চোখে পড়ে ওই পথে যাতায়াতকারীদের৷ নিহত যুবককে দশমী রিয়াংপাড়ার বাসিন্দা গুণধর রিয়াং-এর ছেলে ধর্মেন্দ্র রিয়াং (২৮) বলে শনাক্ত করা হয়েছে৷


প্রাপ্ত খবরে প্রকাশ, আজ ভোররাতে মনপাথর বাজার সংলগ্ণ রাস্তায় দুর্ঘটনাগ্রস্ত একটি বাইক থেকে ছিটকে পড়া জনৈক যুবকের লাশ পড়ে রয়েছে দেখে প্রত্যক্ষদর্শীরা খবর দেন থানায়৷ খবর পেয়ে থানা থেকে পুলিশের দল গিয়ে ঘটনাটির প্রথমিক তদন্ত করে মৃতদেহটি ময়না তদন্তের জন্য শান্তিরবাজার সরকারি হাসপাতালে পাঠায়৷ ইত্যবসরে স্থানীয় মানুষের সহায়তায় নিহত যুবককে দশমী রিয়াংপাড়ার বাসিন্দা গুণধর রিয়াং-এর ছেলে ধর্মেন্দ্র রিয়াং (২৮) বলে শনাক্ত করেন পুলিশের তদন্তকারী অফিসার৷ তিনি খবর দেন মৃত ধর্মেন্দ্রের বাড়িতে৷

তদন্তকারী পুলিশ অফিসার জানান, গতকাল রাত প্রায় একটা নাগাদ সংঘটিত হয়েছে এই দুর্ঘটনা৷ ধর্মেন্দ্র বাড়ির উদ্দেশে তাঁর মটর বাইকে করে যাচ্ছিলেন৷ কিন্তু দশমী রিয়াংপাড়ার রাস্তার মুখে জাতীয় সড়কে টিআর ০৮ ৭৫১ নম্বরের একটি মারুতি অল্টোর সঙ্গে ধর্মেন্দ্র রিয়াং-এর বাইকের সংঘর্ষ হয়৷ সংঘর্ষে রাস্তার পাশে ছিটকে পড়ে ধর্মেন্দ্র৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top