News Flash

  • Home
  • Uncategorized
  • আগামী চারদিন ত্রিপুরা সহ পূর্বোত্তরের ছয়টি রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা
Image

আগামী চারদিন ত্রিপুরা সহ পূর্বোত্তরের ছয়টি রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি৷৷ আগরতলা, ৪ মে৷৷ বর্ষা এখনো আনুষ্ঠানিকভাবে ভারতে প্রবেশ করেনি৷ কিন্তু, পূর্বোত্তর বৃষ্টির ঝাপ্ঢায় হিমসিম খাচ্ছে৷ আবহাওয়া রিপোর্ট অনুযায়ী আগামী চারদিন ত্রিপুরা সহ পূর্বোত্তরের ছয়টি রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ তাতে, শাশুড়িদের চিন্তা সবচেয়ে বেশি৷ কারণ, আগামী শনিবার জামাইষষ্ঠির দিন প্রচন্ড বৃষ্টিপাতের পূর্বাভাস মিলেছে৷ ওইদিন মাধ্যমিকের ফলাফলও ঘোষণা হবে৷ সব মিলিয়ে সপ্তাহান্তে বৃষ্টির মারাত্মক প্রভাব পড়তে চলেছে৷


মঙ্গলবার রাত আটটায় মৌসম বিভাগ দেশের আবহাওয়া সংক্রান্ত সতর্কবার্তা জারি করেছে৷ তাতে সাফ জানিয়েছে, আগামী চার দিন পূর্বোত্তরের নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, আসাম, মেঘালয় এবং ত্রিপুরায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷
আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, বুধ ও বৃহস্পতিবার পূর্বোত্তরের ছয়টি বৃষ্টিপাত হবে৷ কিন্তু, শুক্র ও শনিবার বৃষ্টিপাতের পরিমান অনেকটাই বাড়বে৷ মৌসম বিভাগ জানিয়েছে, শুক্র ও শনিবার ধারাবাহিক বৃষ্টিপাত হবে৷ সাথে বাড়বে পরিমানও৷ স্বাভাবিকভাবেই অনুমান করা যাচ্ছে, আগামী চারদিন বিশেষ করে শুক্র ও শনিবার মানুষ প্রচন্ড ভোগান্তির শিকার হবেন৷


রাজ্যে কয়েকদিন ধরেই বৃষ্টিপাত হচ্ছে৷ প্রচন্ড ঝড়ে বহু মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন৷ বিশেষ করে বিদ্যুৎ পরিষেবা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে৷ মৌসম বিভাগের রিপোর্ট অনুযায়ী, আগামী চারদিন পূর্বোত্তরের ওই ছয়টি রাজ্যে ঝড়ের সম্ভাবনা নেই৷ তবে, ভারী বর্ষণে আগরতলায় বিভিন্ন জলমগ্ণ হয়ে পড়বে, তা অস্বীকার করার কোন উপায় নেই৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top