News Flash

  • Home
  • Uncategorized
  • রাজনৈতিক পথ প্রত্যেকের জন্যই খোলা, মায়াবতীকে বার্তা অখিলেশের
Image

রাজনৈতিক পথ প্রত্যেকের জন্যই খোলা, মায়াবতীকে বার্তা অখিলেশের

লখনউ, ৫ জুন (হি.স.): খুব বেশি দিন টিকল না ‘মহাজোট’-এর সুসম্পর্ক| একলা চলার সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র সুপ্রিমো মায়াবতী| উত্তর প্রদেশে ১১ জন বিধায়ক লোকসভায় জিতে এসেছেন| এবার ওই সমস্ত আসনগুলিতে উপ-নির্বাচন হবে| মায়াবাতী ইতিমধ্যেই জানিয়েছেন, সব ক’টি উপনির্বাচনেই একলা লড়বে বহুজন সমাজ পার্টি| সমাজবাদী পার্টি (সপা)-র প্রধান অখিলেশ যাদবও জানিয়েছেন, ‘১১টি আসনে সমাজবাদী পার্টিও একাই লড়বে|’ তবে, মহাজোট এবং নির্বাচনে একা প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে অখিলেশের মত হল,  ‘রাজনৈতিক পথ প্রত্যেকের জন্যই খোলা রয়েছে|’ বুধবার সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তরে অখিলেশ যাদব বলেছেন, ‘‘কখনও কখনও পরীক্ষায় সফল হওয়া যায় না, কিন্তু দুর্বলতা সম্পর্কে জানা যায়| প্রথম সাংবাদিক সম্মেলেন মায়াবাতীজীর উদ্দেশ্যে আমি বলেছিলাম ‘আমার সম্মান তাঁর সম্মানই হবে’ আমি এখনও তাই বলছি| যতদূর পর্যন্ত মহাজোট এবং নির্বাচনে একা প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়, রাজনৈতিক পথ প্রত্যেকের জন্যই খোলা রয়েছে|’’

সপা প্রধান অখিলেশ যাদব এদিন আরও বলেছেন, ‘উপ-নির্বাচনে যদি আমাদের একাই প্রতিদ্বন্দ্বিতা করতে হয়, তবে এ বিষয়ে আমি দলের সমস্ত নেতার সঙ্গে ভবিষ্যতের রণকৌশল নিয়ে আলোচনা করব|’ উল্লেখ্য, লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে বিজেপিকে রুখতে হাত মিলিয়েছেন মায়াবতী এবং অখিলেশ যাদব| দু’জনেরই স্বপ্ন পূরণ হয়নি| তাই এবার একলা চলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র সুপ্রিমো মায়াবতী|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top