News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যুৎস্পৃষ্টে কিশোরীর মৃত্যু বিলোনিয়ায়
Image

বিদ্যুৎস্পৃষ্টে কিশোরীর মৃত্যু বিলোনিয়ায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন ৷৷ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নাবালিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মোবাইলে চার্জ দিতে গিয়ে দক্ষিণ ত্রিপুরা জেলার ভারতচন্দ্র নগর ব্লকের নেতাজি সুভাষ নগরের বাসিন্দা পেশায় গাড়ি চালক সুদীপ ভৌমিকের মেয়ে রিম্পি ভৌমিক (১৬)-এর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে৷ রিম্পি এ-বছর ঈশানচন্দ্র নগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল৷ তাঁর অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷


জানা গিয়েছে, সুদীপ ভৌমিক অসুস্থ৷ তাই, হাসপাতালে ভরতি রয়েছেন৷ তাঁর স্ত্রী স্বামীকে দেখাশুনার জন্য সারাক্ষণ হাসপাতালেই থাকেন৷ ফলে, বাড়িতে তাঁদের মেয়ে রিম্পি তাঁর ঠাকুমার সাথে থাকে৷
আজ সকাল প্রায় সাড়ে ১০টা নাগাদ বাবা ও মা-র জন্য রান্না করার সময় মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় রিম্পি৷ ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে৷ তার ঠাকুমা ঘটনাটি টের পেয়ে চিৎকার শুরু করেন৷ তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে রিম্পিকে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷


খবর পেয়ে হাসপাতালে হাজির হয় পুলিশ৷ মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে৷ এদিকে, চিকিৎসাধীন রিম্পির বাবা ও মা সন্তানের মৃত্যুতে শোকে বিহ্বল হয়ে পড়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top