News Flash

  • Home
  • Uncategorized
  • ‘সুন্দর ত্রিপুরা-সবুজ ত্রিপুরা’ গড়ার ডাক দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব
Image

‘সুন্দর ত্রিপুরা-সবুজ ত্রিপুরা’ গড়ার ডাক দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন ৷৷ সবুজ ত্রিপুরার গড়ার ডাক দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব ৷ বনমহোৎসবের প্রাক্কালে এই আহ্বান যথেষ্ট তাৎপর্য্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷আজ রাজ্য বন দফতরের উদ্যোগে গ্রিন চ্যালেঞ্জ কর্মসূচির অঙ্গ হিসাবে সরকারি বাসভবনে একটি গাছ রোপণ করেন মুখ্যমন্ত্রী৷ শেষে এক বার্তায় রাজ্যবাসীর কাছে মুখ্যমন্ত্রী ‘সুন্দর ত্রিপুরা-সবুজ ত্রিপুরা’ গড়ার আহ্বান জানান৷

রাজ্যবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, গাছ আমাদের পরম বন্ধু৷ গাছ থেকে আমরা অক্সিজেন পাই৷ তা থেকেই আমারা শ্বাস-প্রশ্বাস নিতে পারি৷ যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে গাছ রয়েছে ততক্ষণ জীবের অস্তিত্ব থাকবে৷ তাই, জীবের অস্তিত্ব রক্ষা তথা নিজেদের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার স্বার্থে এবং জীবনকে প্রকৃতির সঙ্গে একাত্মভাবে মিশিয়ে রাখার জন্য গাছ লাগানো আবশ্যক৷মুখ্যমন্ত্রীর আবেদন, প্রত্যেক ব্যক্তি অন্তত একটি করে গাছ লাগান৷ আমিও গাছ লাগিয়েছি – আপনিও গাছ লাগান৷ মুখ্যমন্ত্রী এদিন সুন্দর ত্রিপুরা-সুবজ ত্রিপুরা, এই স্লোগান রাজ্যবাসীর কাছে তুলে ধরেন৷


প্রসঙ্গত, আগামীকাল বিশ্ব পরিবেশ দিবস৷ সারা বিশ্বে জলবায়ুর তারতম্যের পেছনে বন-জঙ্গল ধবংস করা অন্যতম কারণ হিসেবেই বিবেচিত হচ্ছে৷ সবুজায়ন আজ বিশ্বের কাছে বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে৷ ত্রিপুরায়ও নীরবে বন ধবংস করা হচ্ছে৷ গাছ কেটে ফেলা হচ্ছে৷ তাতে বাড়ছে পরিবেশ দূষণ৷ আগরতলা শহরে গত কয়েক বছরে প্রচুর গাছ কেটে ফেলা হয়েছে৷ কিন্তু, সেই তুলনায় বৃক্ষরোপণ হয়নি৷ তাই, বিশ্ব পরিবেশ দিবস পালনের প্রাক মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রীর এই আবেদনে অনেকেই সাড়া দেবেন বলে আশা করা হচ্ছে৷
প্রসঙ্গত, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ৫ই জুন রাজ্যের বিভিন্ন স্থানে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্যোগ নিয়েছে বিভিন্ন সংস্থা ও অফিস৷ প্রতিবছরই এই দিবসে নানা কর্মসূচী নেওয়া হয় পরিবেশ রক্ষায়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top