News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষক বদলির প্রতিবাদে সুকলে তালা অমরপুরে
Image

শিক্ষক বদলির প্রতিবাদে সুকলে তালা অমরপুরে

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ জুন৷৷ শিক্ষক বদলির প্রতিবাদে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছিল৷ সহকারী প্রধান শিক্ষক জোর করে তালা খুলে বিদ্যালয় চালু করেন৷ কিন্তু, ছাত্রছাত্রীরা তাদের দাবিতে অনঢ়, তাই বিদ্যালয়ে পরিবেশ কিছুটা থমথমে হয়ে রয়েছে৷


গোমতি জেলার অমরপুর মহকুমায় অমরপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক কুমুদ কুন্ডুর বদলির আদেশ জারি করেছে শিক্ষা দপ্তর৷ এই আদেশের প্রতিবাদে সোমবার সকালে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়৷ তাদের দাবি, শিক্ষক বদলির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে৷ ছাত্রছাত্রীরা জানিয়েছে, বিদ্যালয়ে শিক্ষক ঘাটতি সত্বেও ঘাটতি পূরণ করার বদলে বদলির আদেশ জারি করেছে শিক্ষা দপ্তর৷ তাছাড়া, শিক্ষক কুমুদ কুন্ডু ছাত্রছাত্রীদের পড়াশুনায় ভিষণ মনোযোগী৷ ফলে, এমন একজন শিক্ষক বদলি হোক চাইছে না ছাত্রছাত্রীরা৷


আজ তাদের বোঝানোর বহু চেষ্টা হয়৷ কিন্তু, তারা বিদ্যালয়ের মূল ফটকের তালা না খোলার সিদ্ধান্ত থেকে নড়তে চাইছিল না৷ শিক্ষক-শিক্ষিকারাও তাদের বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন৷ অবশেষে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বলপূর্বক বিদ্যালয়ের তালা খুলে দেন৷ সহকারী প্রধান শিক্ষক জানান, শিক্ষক বদলির সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের৷ এ-বিষয়ে কোন মন্তব্য করা সম্ভব নয়৷ তাছাড়া, ছাত্রছাত্রীরা আজ এধরনের আন্দোলনে নামবে তা আন্দাজ করা যায়নি৷


এদিকে, বিদ্যালয়ের তালা খুলে দেওয়া হলেও ছাত্রছাত্রীদের ক্ষোভ প্রসমিত হয়নি৷ তাদের দাবি, শিক্ষক বদলি করা হবে না এসএমসি কমিটির পক্ষ থেকে তা লিখিতভাবে জানানো হোক৷ নয়তো, বিদ্যালয়ের কাজকর্ম পরিচালনায় ব্যাঘাত সৃষ্টি করা হবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top