News Flash

  • Home
  • Uncategorized
  • কেরলে ফের নিপা আতঙ্ক, এর্নাকুলামে একজনের শরীরে ধরা পড়ল মারণ ভাইরাসের উপসর্গ
Image

কেরলে ফের নিপা আতঙ্ক, এর্নাকুলামে একজনের শরীরে ধরা পড়ল মারণ ভাইরাসের উপসর্গ

তিরুবনন্তপুরম, ৪ জুন (হি.স.): দক্ষিণ ভারতের রাজ্য কেরলে নতুন করে ফিরে এল নিপা আতঙ্ক| মারণ ভাইরাসের হানার কথা ইতিমধ্যেই স্বীকারও করেছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা| সোমবারই কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা জানিয়েছিলেন, ‘নিপা ভাইরাস সম্পর্কে এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়| ৮৬ জনের শারীরিক অবস্থার দিকে নজরদারি রাখা হচ্ছে, পুণে ভাইরোলজি (ভাইরাসবিদ্যা) ইন্সটিটিউটের রিপোর্টের অপেক্ষায় আছি আমরা|’ কিন্তু, মঙ্গলবার সকালে কেরলের স্বাস্থ্যমন্ত্রী জানিয়ে দিলেন, কেরলের থাবা বসিয়েছে নিপা ভাইরাস| কেরলের স্বাস্থ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, ‘পুণে ভাইরোলজি ইন্সটিটিউটে নমুনা পরীক্ষার পর কোচির এর্নাকুলামের বাসিন্দা একজনের শরীরে নিপার উপসর্গ ধরা পড়েছে|’

২০১৮ সালেই নিপার থাবায় কেরলের মৃত্যু হয়েছিল বহু মানুষের| রোগীর সেবা-শুশ্রুষা করতে গিয়ে একজন নার্সেরও মৃত্যু হয়েছিল| নতুন করে নিপা ভাইরাসের হানায় ভয়ে কাঁপছে কেরল| ইতিমধ্যেই জারি করা হয়েছে সতর্কতা| সাধারণ মানুষের উদ্দেশ্যে সতর্কবর্তা জারি করা হয়েছে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে, তাতে বলা হয়েছে, ভিড় এড়িয়ে চলুন| জ্বর হলে উপেক্ষা করবেন না| 

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top