News Flash

  • Home
  • Uncategorized
  • রবার্ট বঢরা মামলার তদন্তকারী অফিসার পরিবর্তন করল ইডি, দায়িত্ব পেলেন মহেশ গুপ্তা
Image

রবার্ট বঢরা মামলার তদন্তকারী অফিসার পরিবর্তন করল ইডি, দায়িত্ব পেলেন মহেশ গুপ্তা

নয়াদিল্লি, ৪ জুন (হি.স.): রবার্ট বঢরা মামলার তদন্তকারী অফিসার পরিবর্তন করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| এতদিন রবার্ট বঢরা মামলার তদন্ত করছিলেন তদন্তকারী অফিসার রাজীব শর্মা| কিন্তু, এখন তিনি ছুটিতে রয়েছেন| তাই তদন্তকারী অফিসার পরিবর্তন করল ইডি| রবার্ট বঢরা মামলার তদন্তকারী অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে মহেশ গুপ্তাকে| তিনিই এখন থেকে অর্থ তছরুপ মামলা তদন্ত করবেন|

ডেকে পাঠানোর পরবর্তী দিনই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দফতরে হাজিরা দিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরার স্বামী রবার্ট বঢরা| সোমবার রবার্ট বঢরাকে ডেকে পাঠিয়েছিল ইডি| মঙ্গলবার সকাল সাড়ে দশটার মধ্যে ইডি-র দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল রবার্টকে| কিন্তু, প্রায় ১৫ মিনিট পর মঙ্গলবার সকাল ১০.৪৫ মিনিট নাগাদ আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় ইন্ডিয়া গেটের কাছে ইডি-র দফতরে হাজিরা দেন রবার্ট বঢরা| ইডি-র দফতরে হাজিরা দেওয়ার কিছুক্ষণ পরই রবার্টকে জিজ্ঞাসাবাদ শুরু করেন ইডি-র তদন্তকারী অফিসার মহেশ গুপ্তা| তিনিই এদিন রবার্ট বঢরার বয়ান রেকর্ড করেন| প্রসঙ্গত, এর আগে গত ৩১ মে হাজিরা দেওয়ার জন্য রবার্টকে ডেকে পাঠিয়েছিল ইডি| কিন্তু, সেই দিন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি ইডি-র দফতরে হাজিরা দেননি|

রবার্টের আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির তদন্ত করছে ইডি| তদন্তকারী সংস্থার অভিযোগ, লন্ডন, দুবাই, রাজস্থানের বিকানের ও দিল্লিতে রবার্টের নামে ও বেনামে প্রচুর সম্পত্তির হদিশ মিলেছে| প্রসঙ্গত, সোমবারই সাময়িকের জন্য হলেও, খানিকটা স্বস্তি পেয়েছেন রবার্ট বঢরা| চিকিত্সার জন্য রবার্ট বঢরাকে বিদেশে যাওয়ার অনুমতি প্রদান করেছে দিল্লির একটি বিশেষ আদালত| চিকিত্সা সংক্রান্ত কারণে ছ’সপ্তাহের জন্য বিদেশে যেতে পারবেন রবার্ট বঢরা| রবার্ট যেতে পারবেন আমেরিকা এবং নেদারল্যান্ডে, তবে লন্ডনে তিনি যেতে পারবেন না| 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top