News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মনগরে ব্রাউন সুগারসহ নেশা কারবারি গ্রেপ্তার
Image

ধর্মনগরে ব্রাউন সুগারসহ নেশা কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন ৷৷ রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ধর্মনগর সঞ্জয় কলোনি থেকে কুখ্যাত নেশাকারবারি অভিজিৎ নাথ ওরফে শুভকে আটক করলো পুলিশ৷ এই অভিযানের নেতৃত্বে ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক রাজিব সুত্রধর৷ গোপন সংবাদের ভিত্তিতে এইদিন সকাল থেকে বিশাল টিএসআর ও পুলিস বাহিনী নেশাবিরোধী অভিযানে নামেন মহকুমা পুলিশ আধিকারিক৷ নেশাকারবারি শুভকে আটক করার পর তার কাছ থেকে ৭২ কৌটা ব্রাউন সুগার উদ্ধার হয়৷ ধৃত শুভ-র বিরুদ্ধে আগেও বহু মামলা রয়েছে৷

নেশা সামগ্রী বিক্রয় করতে গিয়ে বহুবার সে পুলিশের হাতে ধরা পরেছিল৷ কিন্তু কোন এক অদৃশ্য শক্তির বলে সে বারে বারে ছাড়া পেয়ে যায়৷ এইদিন তাকে আটক করার পর মহকুমা পুলিশ আধিকারিক জানান ধৃত শুভ-র বিরুদ্ধে পুলিস একটি এনডিপিএস ধারায় মামলা নিয়েছে৷ নতুন মামলার সাথে পুরনো মামলার রেফারেন্স দিয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান মহকুমা পুলিশ আধিকারিক৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top