News Flash

  • Home
  • Uncategorized
  • এবার তিপ্রাল্যান্ডের দাবিতে মাঠে নামছে আইপিএফটি তিপ্রাহা
Image

এবার তিপ্রাল্যান্ডের দাবিতে মাঠে নামছে আইপিএফটি তিপ্রাহা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন ৷৷ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতের সংসদে আসার জন্য আইপিএফটি তিপ্রাহা দলের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানানো হয়েছে৷ রবিবার সন্ধ্যায় আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক প্রেসমিটের মধ্য দিয়ে দলের সাধারণ সম্পাদক বিনয় দেববর্মা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান৷ এই সময় তাঁর সঙ্গে ছিলেন দলের সহ-সভাপতি বুধু দেববর্মাও৷ অভিনন্দনের পাশাপাশি বিনয় দেববর্মা দলের তরফে প্রধানমন্ত্রীর কাছে কিছু দাবি করেন৷
তাঁদের দাবিগুলি হল ত্রিপুরায় তিপ্রাহা জনজাতি অংশের মানুষ দিন দিন সংখ্যালঘু থেকে চরম সংখ্যালঘুতে পরিণত হয়ে গিয়েছে৷

তাঁদের অস্থিত্ব রক্ষার জন্য এডিসি এলাকাকে পূর্ণাঙ্গ রাজ্য ঘোষণা করতে হবে৷ এডিসি এলাকায় সরাসরি অর্থ দেওয়ার ব্যবস্থা করতে হবে৷ সেই সঙ্গে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছেও তাঁদের দলের তরফে এদিন দুটি দাবি করা হয়৷ এই দাবিগুলি হল এডিসির জমির পাট্টা বণ্টনের ক্ষমতা মহকুমাশাসকের অফিস থেকে সরিয়ে এডিসি-র নিজের হাতে তুলে দিতে হবে এবং বিচারব্যবস্থাও এডিসি-র হাতে তুলে দিতে হবে৷ তাঁদের মতে, এই দুই বিষয় সংবিধানেও উল্লেখ রয়েছে৷


অপরদিকে, সহ-সভাপতি বুধু দেববর্মা বলেন, কিছু দিনের মধ্যে দলের কেন্দ্রীয় কমিটি বৈঠকে বসে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের বিষয়ে কমিটি গঠন করা হবে৷ যেহেতু তাঁদের দল তিপ্রাল্যান্ডের দাবির ভিত্তিতে গঠিত হয়েছিল, তাই আবার নতুন করে দাবির বিষয়ে কাজ শুরু করা হবে৷ কারণ মন্ত্রী এনসি দেববর্মা নিজের স্বার্থের জন্য তিপ্রাল্যান্ডের দাবি বিসর্জন দিয়ে বিজেপি-র সঙ্গে হাত মিলিয়েছেন৷ তাই আইপিএফটি তিপ্রাহা এই দাবিতে এবার ময়দানে নামছে৷ সেই-সঙ্গে বুধু দাবি করেন, রাজ্যে বিজেপি-আইএফটি জোট সরকারের আমলে কাজকর্ম নেই৷ তাই জনজাতি যুবকরা কাজের জন্য বহিঃরাজ্যে পাড়ি দিচ্ছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top