News Flash

  • Home
  • Uncategorized
  • পানীয় জলের জন্য হাহাকার গন্ডাছড়ার বহু জনবসতিতে
Image

পানীয় জলের জন্য হাহাকার গন্ডাছড়ার বহু জনবসতিতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন৷৷ গণ্ডাছড়া মহকুমার সতেন রায় পাড়ার গিরিবাসীরা প্রশাসনিক নানা সুযোগ সুবিধা থেকে আজও বঞ্চিত৷ সাধীনতার ৭১ বছর পরও মৌলিক অধিকার ভোগ করতে পারছেন না গিরিবাসীরা৷ তাতে ক্ষোভ পুঞ্জিভূত হচ্ছে৷ যেকোন সময় ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে পারে৷
ধলাই জেলার সবচেয়ে প্রত্যন্ত মহকুমা হল গণ্ডাছড়া মহকুমা৷ এই মহকুমার জনগন এখনও নানা সরকারী প্রকল্পের ধরা-ছোঁয়ার বাইরে৷ গণ্ডাছড়া-অমরপুর রাস্তার পার্শ্ববর্তী বাবুসাই এলাকার সতেন রায় পাড়ার উপজাতিরা এখনও পানীয় জলের জন্য চাতক পাখির মত প্রতীক্ষায় প্রহর গুনেন ৷

স্বাধীনতার ৭১ বছর পরও মৌলিক অধিকার থেকে তারা বঞ্চিত৷ অন্ন, বস্ত্র, বাসস্থান, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবাসহ নানা দিক থেকে তারা অবহেলিত৷ এখনও পর্যন্ত ঐ এলাকায় পরিশ্রুত পানীয় জলের কোন বন্দোবস্ত নেই৷ ডি ডব্লিও এস দপ্তর থেকে মাঝে মধ্যে ট্যাঙ্কারে করে পানীয় জল ঐ এলাকায় পৌঁছে দেওয়া হয়৷ কিন্তু নিয়মিত পানীয় জল পান না ঐ এলাকার গিরিবাসীরা৷ জলের অভাবে কম করেও ১৫দিন পর একবার স্নান করেন তারা৷ নিয়মিত ট্যাঙ্কারে জল সরবরাহ না করায় অনেক সময় ছড়া-নালা কিংবা কাঁচা কুয়োর অপরিশ্রুত জল পান করতে বাধ্য হন গিরিকন্দরের লোকজনরা৷ এইসব অপরিশ্রুত জল পান করে নানা জলবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন উপজাতিরা৷


অবিলম্বে ঐসব জনজাতি অধ্যুষিত এলাকায় পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থাসহ অন্যান্য সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন এলাকাবাসী৷ অন্যথায় তারা যেকোন সময় বড় ধরনের আন্দোলনে শামিল হতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন৷ এখন দেখার বিষয় উপজাতিদের জন্য ভোটের আগে যারা মায়া কান্না কেঁদেছিলেন তাদের হৃদয় উপজাতিদের জন্য কতখানি সদয় হয়৷ এখন সেটাই দেখার বিষয়৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top