News Flash

  • Home
  • Uncategorized
  • নিম্নমানের দুই শতাধিক ট্রান্সফরমার বিকল ঝড় বৃষ্টিতে রাজ্যে বিদ্যুৎ পরিষেবা মুখ থুবরে
Image

নিম্নমানের দুই শতাধিক ট্রান্সফরমার বিকল ঝড় বৃষ্টিতে রাজ্যে বিদ্যুৎ পরিষেবা মুখ থুবরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন৷৷ রাজ্যে সাম্প্রতিক ঝড় বৃষ্টিতে প্রায় দুই শতাধিক বিদ্যুতের ট্রান্সফরমার বিকল হয়ে গিয়েছে৷ তাতে বিদ্যুৎ পরিষেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে৷ রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে প্রাপ্ত সংবাদে জানা গিয়েছে, বহু এলাকায় এখনও বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা সম্ভব হয়নি৷ তবে নিগমের কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে যাচ্ছে৷ এদিকে, ঝড় বৃষ্টিতে ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি এদিন সাংবাদিকদের সাথে কথা বলার সময় জানান, পূর্বতন বাম সরকারের কৃতকর্মের জন্য এই দুর্ভোগ পোহাচ্ছেন রাজ্যের বিদ্যুৎ ভোক্তারা৷ তাঁর অভিযোগ নিম্নমানের ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছিল৷ আর তার জন্যই এই সব ট্রান্সফরমার সামান্য বৃষ্টি ও ঝড়ে বিকল হয়ে যাচ্ছে৷


এদিকে, বিকল হওয়া নিম্নমানের ট্রান্সফরমার ব্যবহারের বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছেন বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী যিষ্ণু দেববর্মন৷ তিনি দপ্তরের সংশ্লিষ্ট আধিকারীকদের নির্দেশ দিয়েছেন যাতে পূর্বতন সরকারের আমলে যেসব নিম্নমানের ট্রান্সফরমার সরবরাহ করা হয়েছে এবং ব্যবহার করা হয়েছে তা তদন্ত করে দেখার জন্য৷ শুধু তাই নয় নিম্নমানের ট্রান্সফরামের দরুন বিভিন্ন এলাকায় লো ভল্টেজের সমস্যাও হচ্ছে দীর্ঘদিন ধরে৷ এইসব বিষয়গুলিকে খতিয়ে দেখার জন্য তদন্ত করতে নির্দেশ দিয়েছেন বিদ্যুৎমন্ত্রী যিষ্ণু দেববর্মন৷


এদিন, মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, সাম্প্রতিক ঝড় বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন স্থানে বহু বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে৷ আর এই সব এলাকায় ক্ষতিগ্রস্ত জনগণের পাশে গিয়ে দাঁড়িয়েছে প্রশাসনের আধিকারীকরা৷ সেই সাথে বিধায়ক সহ অন্যান্য জনপ্রতিনিধিরা৷ তিনি বলেন, প্রশাসনের তরফ থেকে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু হয়েছে৷ জেলা শাসক, মহকুমা শাসকরা অত্যন্ত দ্রুততার সাথে ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়িয়েছেন৷ মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, পূর্বতন সরকারের জমনায় বন্যায় দুর্গতদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে দায়সারা মনোভাব পোষণ করতো৷ কিন্তু, বর্তমান সরকার অত্যন্ত তৎপরতার সাথে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top