News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকা ছাত্রীকে দফায় দফয়া শ্লীলতাহানি গৃহশিক্ষককে গণধোলাইয়ের পর দেয়া হল পুলিশে
Image

নাবালিকা ছাত্রীকে দফায় দফয়া শ্লীলতাহানি গৃহশিক্ষককে গণধোলাইয়ের পর দেয়া হল পুলিশে

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২ জুন৷৷ গৃহ শিক্ষকের হাতে শ্লীলতাহানির শিকার নাবালিকা ছাত্রী৷ ঘটনা বিশালগড়ের অফিসটিলাস্থিত নতুন পল্লী এলাকায়৷ অভিযুক্ত গৃহ শিক্ষক অসিম ভৌমিককে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিল নাবালিকার পরিবারের লোকজন৷পেশায় গৃহ শিক্ষক অসিম ভৌমিক৷ বাড়ি বিশালগড়ের অফিসটিলাস্থিত নতুন পল্লী এলাকায়৷ অসিম ভৌমিকের বাড়িতে গিয়ে প্রাইভেট পড়ার জন্য যেত শীতলটিলা এলাকার এক নাবালিকা৷ অভিযোগ প্রায় এক মাস যাবত অভিযুক্ত শিক্ষক এই নাবালিকাকে শ্লীলতাহানি করে যাচ্ছিলো৷ ২৪ মে অভিযুক্ত শিক্ষকের বাড়িতে যখন নাবালিকা প্রাইভেট পড়তে যায়, তখন অভিযুক্তর বাড়িতে কেউই ছিল না৷

এই সুযোগে অভিযুক্ত নাবালিকার ফের শ্লীলতাহানি করে৷ তারপর থেকে নাবালিকা প্রাইভেট পড়তে যেতে অস্বীকার করে৷ এবং নাবালিকা তার মাকে ঘটনার কথা জানায়৷ তার পর থেকে নাবালিকার পরিবারের লোকজন অপেক্ষা করছিল অভিযুক্ত শিক্ষক নাবালিকার বাড়িতে আসলে তাকে আটক করা হবে৷ এরই মধ্যে নাবালিকা কেন প্রাইভেট পড়তে যাচ্ছে না তা জানার জন্য অভিযুক্ত শিক্ষক অসিম ভৌমিক নাবালিকার বাড়িতে যায়৷ আর তখনই নাবালিকার বাড়ির লোকজন অভিযুক্তকে আটক করে উত্তম- মধ্যম দেয়৷

পরিস্থিতি বেগতিক বুঝে অভিযুক্ত নিজের দোষ সকলের সন্মুখে স্বীকার করে নেয়৷ এবং ৫০ হাজার টাকার বিনিময়ে ঘটনা ধামা চাপা দিয়ে দেওয়ার প্রস্তাব দেয় নাবালিকার পরিবারকে৷ এমনটা জানান নাবালিকার মা৷ তিনি আরও জানান এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ জানানো হবে৷অভিযুক্ত শিক্ষককে আটক করে উত্তম-মধ্যম দেওয়ার পর পুলিশকে খবর দেওয়া হয়৷ সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ৷ পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত শিক্ষককে নিজেদের হেপাজতে নিয়ে নেয়৷ রাতেই নাবালিকার পরিবারের পক্ষ থেকে বিশালগড় মহিলা থানায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷গৃহ শিক্ষক কর্তৃক নাবালিকা ছাত্রী শ্লীলতাহানির ঘটনায় ছি ছি রব পড়েছে বিশালগড় মহকুমা জুড়ে৷ দাবি উঠেছে অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তি প্রদানের৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top