News Flash

  • Home
  • Uncategorized
  • নয়ডায় চারতলা বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন
Image

নয়ডায় চারতলা বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন

নয়ডা, ২ জুন (হি.স.) : নয়ডায় বহুতলে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন। শনিবার রাতে নয়ডার সেক্টর ৫১-এর হোশিয়ারপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । 


শনিবার রাত ১০টা ৩০মিনিট নাগাদ হোশিয়ারপুরের শর্মা মার্কেটের বাজার এলাকায় চারতলা বহুতল থেকে আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়া বেরোতে দেখা স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় । খবর দেওয়া হয় দমকলকে । আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ছয়টি ইঞ্জিন । ঘটনাস্থলে পুলিশ এসে গোটা এলাকাটি ঘিরে ফেলে । ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয় দলকল । কি কারণে আগুন লেগেছিল তা খতিয়ে দেখা হচ্ছে ।

অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত না হলেও কয়েক লক্ষ টাকার আসবাব ও পণ্য পুড়ে ছাই হয়ে গিয়েছে । বাজার এলাকাটি জনবহুল হওয়ার কারণে আগুন ছড়িয়ে যাওয়ার ভয় ছিল । কিন্তু যথা সময়ে দমকল এসে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। 
উল্লেখ্য শুক্রবার সেক্টর ৬৩ শিল্পতালুকে ট্রান্সফরমারে আগুন লেগে যাওয়ার কারণে ১০ টি গাড়ি একেবারে ভস্মীভূত হয়ে যায়।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top