News Flash

  • Home
  • Uncategorized
  • অগ্ণিদগ্দ হয়ে গৃহবধূর রহস্যমৃত্যু কুমারঘাটে
Image

অগ্ণিদগ্দ হয়ে গৃহবধূর রহস্যমৃত্যু কুমারঘাটে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুন ৷৷ অগ্ণিদগ্দ হয়ে অকালে প্রাণ গেল এক গৃহবধূর৷ ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তর ত্রিপুরার কুমারঘাট এলাকায়৷ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ ঘটনাকে আত্মহত্যা বলে স্বামীর বাড়ি থেকে সাফাই গাওয়া হলেও অনেকে এর পিছনে পারিবারিক অশান্তির জেরে পরিকল্পিত খুন বলে মনে করছেন৷


প্রাপ্ত খবরে প্রকাশ, প্রায় ছয় বছর আগে কুমারঘাটের বাসিন্দা গোপাল দাসের ছেলে কিশোর দাস ভালোবেসে বিয়ে করেন পাগলাছড়ার নির্মল দে-র কন্যা লিপিকা দে-কে৷ অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই লিপিকার স্বামী এবং শাশুড়ি মিলে লিপিকার উপর অমানবিক নির্যাতন শুরু করেন৷ দীর্ঘদিন ধরে এই নির্যাতন চলতে থাকে৷ এ নিয়ে বেশ কয়েকবার গ্রামীণ সালিশি সভাও হয়েছে৷ কিন্তু কাজের কাজ কিছুই হয়নি৷ দিনের পর দিন গৃহবধূ লিপিকার উপর মানসিক ও শারীরিক নির্যাতনের মাত্রা বাড়তে থাকে৷ এরই মধ্যে গত সন্ধ্যায় শ্বশুর বাড়িতে গৃহবধূর চিৎকারে ছুটে আসেন এলাকার লোকজন৷ তাঁরা দেখেন, লিপিকার শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছে৷ প্রতেবেশীরা আগুন নিভিয়ে গুরুতর আহত অবস্থায় গৃহবধূকে কুমারঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক লিপিকাকে মৃত বলে ঘোষণা করেন৷


এ-বিষয়ে কুমারঘাট হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মার্গারেট দেববর্মা জানান, মৃতার শরীরে কেরোসিনের গন্ধ পাওয়া গেছে৷ হাসপাতালে পৌঁছনোর অনেক আগেই তাঁর মৃত্যু হয়েছে৷ এদিকে মেয়ের মৃত্যুর লিপিকার বাবা শ্বশুর বাড়ির লোকদের দায়ী করেছেন৷ নিহত লিপিকার বাবার অভিযোগ, তাঁর মেয়ের শাশুড়ির প্ররোচনা এবং মদতে লিপিকার স্বামী ধারাবাহিকভাবে বউয়ের উপর নির্যাতন চলাত৷
এদিকে মৃতার স্বামী জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না৷ কীভাবে ঘটনাটি ঘটল এ-ব্যাপারে বিন্দুবিসর্গ জানেন না তিনি৷ ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী৷ তারা সন্দেহের বশে লিপিকার স্বামীকে আটক করে থানায় নিয়ে যান৷ কুমারঘাট থানার ওসি প্রদ্যুৎ দত্ত জানান, ঘটনার তদন্ত করে দেখা হবে৷ লিপিকা কী আত্মহত্যা করেছেন, নাকি তাঁর শরীরে আগুন লাগিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top