News Flash

  • Home
  • Uncategorized
  • বাইক চোরের সন্ধানে গিয়ে মনুর শাকবাড়িতে পিস্তল সহ ১৬টি কার্তুজ উদ্ধার, গ্রেফতার তিন
Image

বাইক চোরের সন্ধানে গিয়ে মনুর শাকবাড়িতে পিস্তল সহ ১৬টি কার্তুজ উদ্ধার, গ্রেফতার তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুন ৷৷ বাইক চোর ধরতে অভিযানে নেমে বড়সড় সাফল্য হাতে এসেছে পুলিশের৷ একটি ৯ এমএম দেশি পিস্তল, ১৬ রাউন্ড তাজা কার্তুজ-সহ তিনজনকে আটক করতে পেরেছে পুলিশ৷ ধৃতদের কাছ থেকে ভারতীয় ও বাংলাদেশি মুদ্রা-সহ অন্যান্য সামগ্রীও উদ্ধার হয়েছে৷
এ-বিষয়ে দক্ষিণ ত্রিপুরা জেলার অন্তর্গত শান্তিরবাজারের এসডিপিও নির্দেশ দেব জানিয়েছেন, গতকাল শান্তিরবাজার মহকুমার আভাংছড়া এলাকার বাসিন্দা জহরলাল ত্রিপুরার বাইক চুরি হয়েছিল৷ তিনি জোলাইবাড়ি ফাঁড়িতে এ-বিষয়ে অভিযোগ দায়ের করেছিলেন৷

ওই অভিযোগের ভিত্তিতে আজ সকালে জোলাইবাড়ি ফাঁড়ির ওসি গৌতম জমাতিয়া এবং মনু থানার ওসি-কে সাথে নিয়ে সন্দেহভাজন কয়েকজনের বাড়িতে আভিযান চালিয়েছিলেন৷ ওই অভিযানেই পিস্তল ও গুলি উদ্ধার হয়েছে৷
এসডিপিও-র কথায়, সকাল সাড়ে ১০টা নাগাদ সাব্রুম মহকুমার অন্তর্গত শাকবাড়ি এলাকায় জন্মরাম ত্রিপুরার বাড়িতে অভিযান চালিয়ে বন্দুক, গুলি-সহ তিনজনকে আটক করা হয়েছে৷ তিনি বলেন, জন্মরাম ত্রিপুরার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ৯ এমএম দেশি পিস্তল, ১৬টি তাজা কার্তুজ, বাংলাদেশি ৩৮০ টাকা, ভারতীয় ১,৬৭০ টাকা, বাংলাদেশের তিনটি সিমকার্ড, পাঁচটি মোবাইল হ্যান্ডসেট এবং দুটি ভোজালি উদ্ধার হয়েছে৷

তিনি আরও জানান, বন্দুক উদ্ধারের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে৷ তারা হল শাকবাড়ি এলাকার বাসিন্দা অমিত ত্রিপুরা (২০) এবং বাহাদুর ত্রিপুরা ও মনুবনকুলের বাসিন্দা জুয়েল ত্রিপুরা (১৯)৷ পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে৷ এর পেছনে বড় চক্র রয়েছে বলে তিনি অনুমান করছেন৷ জন্মরাম ত্রিপুরা পলাতক বলে জানিয়েছেন তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top