News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশের আত্মত্যাগকে সম্মান জানিয়ে শ্রদ্ধা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Image

পুলিশের আত্মত্যাগকে সম্মান জানিয়ে শ্রদ্ধা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

নয়াদিল্লি, ২ জুন (হি.স.) : দেশের আভ্যন্তরীণ সুরক্ষায় পুলিশের আত্মত্যাগকে সম্মান জানিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ রবিবার  স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যান ন্যাশনাল পুলিশ মেমোরিয়ালে৷ শহিদ পুলিশ অফিসারদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন৷ ৫৪ বছরের অমিত এদিন সাদা কুর্তা ও কালো জ্যাকেট পড়ে শীর্ষ পুলিশ কর্তাদের মাঝে দাঁড়িয়ে শহিদ পুলিশ অফিসারদের স্যালুট জানান৷ স্মৃতিশৌধতে মাল্যদান করেন৷

দ্বিতীয় মোদী সরকারের তিনি স্বরাষ্ট্রমন্ত্রী৷ দেশের আভ্যন্তরীণ সুরক্ষার ভার তাঁর উপর৷ আর এই আভ্যন্তরীণ সুরক্ষা নিশ্চিতকরণের কাজ যারা করেন সেই পুলিশের আত্মত্যাগকে সম্মান জানিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন অমিত শাহ৷

গত বৃহস্পতিবার শপথ গ্রহণের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখা যান ন্যাশনাল ওয়ার মিউজিয়ামে৷ সেখানে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানান৷ তারপর ক্ষমতায় আসার ২৪ ঘণ্টার মধ্যে জওয়ান আধাসেনা ও পুলিশদের খুশি করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন৷ মোদী প্রাইম মিনিস্টারস স্কলারশিপ স্কিমে বৃত্তির টাকা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন৷ আগে এই স্কলারশিপ থেকে দু’হাজার টাকা মিলত৷ সেটা বাড়িয়ে আড়াই হাজার করা হয়েছে৷ মেয়েদের জন্য করা হয়েছে তিন হাজার টাকা৷ এতদিন এই স্কলারশিপ শহিদ সেনা ও আধাসেনাদের সন্তানদের জন্য সীমিত ছিল৷ এবার তাতে যোগ দিল শহিদ পুলিশের সন্তানরাও৷ তাদের বাচ্চাদের জন্য পাঁচশো টাকা করে স্কলারশিপ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top