News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রীর প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারিনি, তাই হয়তো মন্ত্রিসভা থেকে বাদ পড়েছি : সুদীপ রায় বর্মণ
Image

মুখ্যমন্ত্রীর প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারিনি, তাই হয়তো মন্ত্রিসভা থেকে বাদ পড়েছি : সুদীপ রায় বর্মণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুন ৷৷ রাজ্যের মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন সুদীপ রায়বর্মণ ৷ এ-বিষয়ে শনিবার তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, মুখ্যমন্ত্রীর প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারিনি হয়তো, তাই মন্ত্রিসভা থেকে বাদ পড়েছি ৷ তবে বিজেপি-র সর্বক্ষণের কর্মী হিসেবে কাজ করে যাব ৷ পার্টি যে দায়িত্ব দেবে তা নিষ্ঠার সাথে পালন করব৷


আজ তিনি বলেন, মন্ত্রিসভা থেকে বাদ পড়ার বিষয়ে সরকারিভাবে আমাকে কিছু জানানো হয়নি ৷ তবে বিভিন্ন খবরের কাগজ এবং বৈদ্যুতিন চ্যানেলে প্রকাশিত ও সম্প্রচারিত সংবাদে বিষয়টি জানতে পেরেছি৷ তাঁর কথায়, ত্রিপুরায় সরকার গঠন হওয়ার পর মন্ত্রী হিসেবে শপথ নিয়ে দায়িত্ব পালনে সবরকম চেষ্টা করেছি৷ তবুও মুখ্যমন্ত্রীর প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারিনি ৷ তাই হয়তো আমাকে রাজ্যের মন্ত্রিসভা থেকে বাদ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ সুদীপ বর্মণ মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ৷
সুদীপ বর্মণ বলেন, মন্ত্রিসভা গঠন এবং তাতে রদবদলের সম্পূর্ণ এক্তিয়ার একমাত্র মুখ্যমন্ত্রীর৷ সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী চেয়েছেন আমাকে সরিয়ে ওই দফতরগুলি তিনি সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবেন৷ তাই তিনি ওই সিদ্ধান্ত নিয়েছেন৷


সুদীপ রায়বর্মণ জানিয়েছেন, মন্ত্রিসভা থেকে তাঁকে বাদ দেওয়া হলেও তিনি বিজেপি-তে এখনও রয়েছেন৷ তাই বিজেপি-র বিধায়ক হিসেবেই তিনি দায়িত্ব পালন করে যাবেন৷ তাঁর দাবি, দলের সর্বক্ষণের কর্মী হিসেবে যে-কোনও দায়িত্ব তিনি নিষ্ঠার সাথে পালন করবেন৷
এদিকে, দল কিংবা মুখ্যমন্ত্রীর সাথে তাঁর কোনও মতানৈক্য নেই বলে দাবি করেন সুদীপ রায়বর্মণ৷ তাঁর কথায়, দলবিরোধী কাজ করেছি, এমন কোনও প্রমাণ কেউ তাঁর বিরুদ্ধে দিতে পারবেন না ৷ তাঁর দাবি, দলের সাথে কোনও দূরত্বও তৈরি হয়নি, ফলে দলের বিরুদ্ধে গিয়ে কোনও কাজ করেছি বলে মনে করতে পারছি না ৷ তাঁর সাফ কথা, দলবিরোধী কাজ করে থাকলে পার্টির তরফে নিশ্চয়ই আমাকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হত৷
তাঁর দাবি, অহেতুক অনুমান করে দলের সাথে তাঁর দূরত্ব তৈরি করা সম্ভব হবে না৷ তাঁর সাফ কথা, বিজেপি কর্মী পরিচয়ে আছি৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ণ পূরণে অংশীদার হয়েছি৷ সেই লক্ষ্যে পৌঁছনো পর্যন্ত বিজেপি-র কর্মী হিসেবেই লড়াই জারি রাখব৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top