News Flash

  • Home
  • Uncategorized
  • বিএসএফ উদ্ধার করেছে ৩,০০০টি ইয়াবা ট্যাবলেট ও গাঁজা, হেরোইন-সহ আসাম রাইফেলসের হাতে ধৃত এক
Image

বিএসএফ উদ্ধার করেছে ৩,০০০টি ইয়াবা ট্যাবলেট ও গাঁজা, হেরোইন-সহ আসাম রাইফেলসের হাতে ধৃত এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুন ৷৷ ফের রাজ্যে নেশা সামগ্রী উদ্ধার হয়েছে৷ বিএসএফ এবং আসাম রাইফেলস-এর অভিযানে পৃথক পৃথক স্থান থেকে নেশার ইয়াবা ট্যাবলেট, গাঁজা এবং হেরোইন উদ্ধার হয়েছে৷ এক যুবককেও নেশা সামগ্রী সমেত আটক করা হয়েছে৷


বিএসএফ-এর জনসংযোগ আধিকারিক সঞ্জীব কুমার জানিয়েছেন, আজ ভোররাতে সিপাহিজলা জেলার সোনামুড়া থানাধীন দীপক আউটপোস্ট এলাকায় পাচারকারীরা সীমান্ত দিয়ে নেশা সামগ্রীগুলো পাচারের চেষ্টা করছিল৷ এপার থেকে কাঁটাতারের বেড়ার উপর দিয়ে বাংলাদেশে ছোট ছোট প্যাকেটে করে নেশা সামগ্রীগুলো পাচার করছিল তারা৷ বিএসএফ জওয়ানরা তাদের ধরতে গেলে তারা পাচার সামগ্রী ফেলে পালিয়ে যায়৷ তিনি জানান, রাতের অন্ধকারের সুযোগেই তারা পালাতে সক্ষম হয়েছে৷
সঞ্জীব কুমার আরও জানিয়েছেন, পাচারকারীরা পালিয়ে যাওয়ার পর এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ১৫ লক্ষ টাকা মূল্যের ৩,০০০টি ইয়াবা ট্যাবলেট এবং এক কেজি গাঁজা উদ্ধার হয়েছে৷


এদিকে, উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর ব্লকের অধীন গ্রাম পঞ্চায়েত এলাকায় এক যুবককে আসাম রাইফেলস-এর জওয়ানরা ব্রাউন সুগার-সহ আটক করেছে৷ আসাম রাইফেলস-এর জনৈক আধিকারিক জানিয়েছেন, গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৯ নম্বর আসাম রাইফেলস ব্যাটালিয়নের কমাডেন্ট আনোয়ার রহমানের নেতৃত্বে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক রাজীব সূত্রধর বিপ্লব নাথকে আটক করেছে৷ তার কাছ থেকে ১৩ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে৷ পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top