News Flash

  • Home
  • Uncategorized
  • আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ কাপ অভিযান শুরু করল অস্ট্রেলিয়া
Image

আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ কাপ অভিযান শুরু করল অস্ট্রেলিয়া

ব্রিস্টল, ২ জুন (হি.স.) : চ্যাম্পিয়নদের মতো বিশ্বকাপ কাপ অভিযান শুরু করল অস্ট্রেলিয়া৷ শনিবার ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে আফগানিস্তানকে ৭ উইকেটে হারায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা৷ ২০৮ রান তাড়া করতে নেমে ডেভিড ওয়ার্নারের ব্যাটে জিততে বেগ পেতে হয়নি অজিদের৷ 


রান তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে ৯৬ রান যোগ করে কাজ সহজ কর দেন দুই অজি ওপেনার৷ ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চ ৬৬ রান করে আউট হলেও শেষ পর্যন্ত ৮৯ রানে অপরাজিত থেকে অস্ট্রেলিয়াকে জিতিয়ে মাঠ ছাড়েন ওয়ার্নার৷ নির্বাসন কাটিয়ে দেশের জার্সিতে মাঠে ফিরে বিশ্বকাপে স্বপ্নের শুরু বাঁ-হাতি ওপেনারের৷ কঠিন টার্গেট হলেও ঠাণ্ডা মাথায় ব্যাটিং করে অজিদের সহজ জয় এনে দেন ওয়ার্নার৷ ম্যাচের সেরাও হন তিনি৷


আক্রমণাত্মক ওপেনারকে এদিন তাঁর চরিত্র বিরোধী ব্যাটিং করতে দেখা যায়৷ ১১৪ বলের ইনিংসে মাত্র ৮টি বাউন্ডারি মারেন ওয়ার্নার৷ ইনিংসে কোনও ছক্কা হাঁকাননি তিনি৷ তুলনায় এদিন আক্রমণাত্মক ব্যাটিং করে ক্যাপ্টেন ফিঞ্চ৷ ৪৯ বলের ইনিংসে ৬টি বাউন্ডারি ও চারটি ছয় মারেন তিনি৷ উসমান খোয়াজা ১৮ এবং প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ স্মিথ ১৫ রান করে ড্রেসিংরুমে ফিরলেও লক্ষ্য অবিচল থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ওয়ার্নার৷ ৩৪.৪ ওভার তিন উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া৷ এই জয়ের ফলে শেষ ১১টি একদিনের ম্যাচের মধ্যে ৯টি জিতল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা৷


এদিন টস জিতে প্রথমে ব্যাটিং করে ২০৭ রান তুলেছিল আফগানিস্তান৷ ৩৮.২ ওভারে আফগান ইনিংসকে শেষ করে দেন অজি বোলাররা৷ দুই ওপেনার শূন্য রানে ড্রেসিংরুমে ফেরার পর আফগান ইনিংসের হাল ধরেন রহমত শাহ, নাজিবুল্লাহ ও ক্যাপ্টেন গুলবাদিন নায়েব৷ ৪৯ বলে ৫১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন নাজিবুল্লাহ৷ অজি লেগ-স্পিনার অ্যাডাম জাম্পার এক ওভারে পর পর দু’টি বাউন্ডারি ও দু’টি ওভার বাউন্ডারি মারেন তিনি৷ ইনিংসে সাতটি চার ও দু’টি ছক্কা হাঁকান মারকুটে আফগান অল-রাউন্ডার৷
আফগানিস্তানের পরের ম্যাচ মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে৷ প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ১০ উইকেটে পর্যুদস্ত হয়েছে শ্রীলঙ্কা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top