News Flash

  • Home
  • Uncategorized
  • চাকুরীর নিশ্চয়তার দাবীতে ১০৩২৩ এডহক শিক্ষকরা আন্দোলনের পথে
Image

চাকুরীর নিশ্চয়তার দাবীতে ১০৩২৩ এডহক শিক্ষকরা আন্দোলনের পথে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুন৷৷ ১০৩২৩ এডহক শিক্ষককে অবিলম্বে পূর্বাবস্থায় ফিরেয়ে নেওয়ার দাবিতে অল ত্রিপুরা সরকারি ১০৩২৩ এডহক পে শিক্ষক কর্মচারী সংগঠন আন্দোলনের ক্ষেত্রে পা বাড়াচ্ছে৷ সুুপ্রিমকোর্ট রাজ্যের ১০৩২৩ জন শিক্ষককে এডহক ভিত্তিতে ২০২০ সালের ৩১ মার্চ পর্যন্ত শিক্ষকতায় নিযুক্ত রাখার নির্দেশ দিয়েছেন৷ তারা ২০০২, ২০০৬ এবং ২০০৯ সালে বামফ্রন্ট সারকারের আমলে শিক্ষক পদে নিযুক্ত হয়েছিলেন৷ ঐ সময় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টেট পদ্ধতি চালু ছিল না৷ পরবর্তীকালে কেন্দ্রীয় সরকার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টেট বাধ্যতামূলক বলে ঘোষণা করে৷ ইতিপূর্বে যারা শিক্ষক পদে চাকুরি পেয়েছেন তাদেরকেও যোগ্যতা অর্জনের শর্ত জুড়ে দেওয়া হয়েছে৷ তৎকালীন বামফ্রন্ট ষরকার এসব নিয়ম কানুনের কোন তোয়াক্কা করেনি৷

১০৩২৩ জন শিক্ষক-শিক্ষিকা সরকারের ভ্রান্ত নিয়োগ নীতির কারণে জটিল সমষ্যার সম্মুখীন হন৷ তৎকালীন বামফ্রন্ট সরকার তাদের পাশে রয়েছে বলে বরাবরই আশ্বাস বাণী শুনিয়েছে৷ কিন্তু কার্যক্ষেত্রে অসহায় শিক্ষকদের চাকরীর নিশ্চয়তা দিতে পারেনি৷ গত বিধানষভা নির্বাচনের আগে বিজেপিও তাদের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল৷ ক্ষমতার পালা বদলের পর গত ১৪ মাসে বিজেপি নেতৃত্বাধীন ষরকার ১০৩২৩ জন শিক্ষকের চাকরীর কোন গ্যারান্টি দিতে পারেনি৷ লোকসভা নির্বাচন অতিবাহিত হওয়ার পর ঐসব শিক্ষকরা আন্দোলনে যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন৷ শনিবার অল ত্রিপুরা ষরকারী ১০৩২৩ এডহক পে শিক্ষক কর্মচারী সংগঠনের পশ্চিমজেলা কার্যকরী কমিটি গঠন করা হয়েছে৷ এই কমিটি পরবর্তী আন্দোলন কর্মসূচী গ্রহণ করবে৷ রাজ্যের প্রতিটি জেলাতেই এধরনের জেলা কার্যকরী কমিটি গঠন করে আন্দোলন পরিচালনা করা হবে বলে সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top