News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে গড়ে উঠবে এনসিসি অ্যাকাডেমি , পূর্বোত্তরে দ্বিতীয়
Image

রাজ্যে গড়ে উঠবে এনসিসি অ্যাকাডেমি , পূর্বোত্তরে দ্বিতীয়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মে৷৷ রাজ্যে গড়ে তোলা হবে এনসিসি অ্যাকাডেমি৷ পশ্চিম ত্রিপুরা জেলার অধীন মোহনপুরে ৪.৩ একর জমিতে এই অ্যাকাডেমি গড়ে উঠবে৷ শুক্রবার এ-কথা জানিয়েছেন এনসিসি-র পূবর্োত্তর জোনের এডিজি মেজর জেনারেল বিপিন বক্সি৷ তাঁর কথায়, রাজ্য সরকারের সহযোগিতায় এই অ্যাকাডেমি স্থাপিত হবে৷


আজ আগরতলায় বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে এনসিসি-র স্টেট অ্যাডভাইজারি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ ওই বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, এনসিসি-র পূর্বোত্তরে জোনের এডিজি মেজর জেনারেল বিপিন বক্সি এবং রাজ্য সরকার ও এনসিসি-র পদস্থ আধিকারিকরা৷ মূলত, এ-ধরনের বৈঠক প্রতি বছরই অনুষ্ঠিত হয়৷


এনসিসি-র পূবর্োত্তর জোনের এডিজি মেজর জেনারেল বিপিন বক্সি বলেন, এনসিসি পরিচালনা নিয়ে রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী রতনলাল নাথের সাথে আলোচনা হয়েছে৷ রাজ্য সরকার সবরকম সহায়তার আশ্বাস দিয়েছে৷ তিনি জানান, পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুরে ৪.৩ একর জমিতে গড়ে তোলা হবে এনসিসি অ্যাকাডেমি৷ সেখানে এনসিসি-র পুরো প্রশিক্ষণ একই স্থানে দেওয়া সম্ভব হবে৷ শ্যুটিং থেকে শুরু করে যাবতীয় সমস্ত প্রশিক্ষণ একই জায়গায় হবে৷


তিনি বলেন, এখন বিভিন্ন সময়ে ক্যাম্পে এক জায়গায় সমস্ত ধরনের প্রশিক্ষণ দেওয়া সম্ভব হচ্ছে না৷ তাই, এই অ্যাকাডেমি গড়ে তোলা খুবই জরুরি, দাবি করেন তিনি৷ মেজর জেনারেল বক্সির কথায়, পূবর্োত্তরে শুধু অসমের যোরহাটে এনসিসি অ্যাকাডেমি রয়েছে৷ এই অঞ্চলে দ্বিতীয় অ্যাকাডেমি হবে ত্রিপুরায়৷ তাঁর মতে, ওই অ্যাকাডেমি ত্রিপুরা সরকারও নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারবে৷
আজকের বৈঠক সম্পর্কে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, ত্রিপুরায় ২১টি ডিগ্রি কলেজে এবং ৫৫টি বিদ্যালয়ে এনসিসি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে৷ তাঁর কথায়, এনসিসি পরিচালনায় সমস্যা সমাধানের বিষয়েই আজ আমরা বৈঠকে মিলিত হয়েছি৷ রাজ্য সরকারের পক্ষ থেকে এনসিসি-কে সবর্োতভাবে সহায়তার আশ্বাস দিয়েছি৷


তিনি বলেন, ছেলেমেয়েদের শৃঙ্খলাপরায়ণ করে তুলতে এনসিসি-র বিকল্প নেই৷ তাই, বিভিন্ন কলেজে এনসিসি-র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে৷ তাঁর কথায়, ত্রিপুরা সরকার এনসিসি অ্যাকাডেমি গড়ে তোলার জন্য জমি দিয়েছে৷ তাছাড়া, এই অ্যাকাডেমি গড়ে অন্যান্য সহযোগিতাও করবে রাজ্য সরকার৷ শিক্ষামন্ত্রী বলেন, আজকের বৈঠকে ২১টি ডিগ্রি কলেজের অধ্যক্ষ-অধ্যক্ষা এবং ৫৫ বিদ্যালদের প্রধানশিক্ষক-প্রধানশিক্ষিকারা রয়েছেন৷ এছাড়া সংশ্লিষ্ট আধিকারিকরাও এই বৈঠকে উপস্থিত আছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top