News Flash

  • Home
  • Uncategorized
  • মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন সুদীপ বর্মণ
Image

মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন সুদীপ বর্মণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মে৷৷ ছক সাজানো ছিল আগেই৷ তাই হয়তো, দিল্লি থেকে ফিরেই কালবিলম্ব না করে রাজ্য মন্ত্রিসভা থেকে সুদীপ রায় বর্মণকে বাদ দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ শুক্রবার ভারপ্রাপ্ত মুখ্যসচিব কুমার অলক এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছেন৷ এখন থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যান দপ্তর, তথ্য প্রযুক্তি দপ্তর এবং পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তর সামলাবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মাকে৷ এই দপ্তরগুলি সামলাতেন সুদীপ রায় বর্মন৷ তাতে, বিভিষণ ইস্যুতেই রাজ্য মন্ত্রিসভার অন্যতম হেভিওয়েট মন্ত্রীর উপর কোপ পড়েছে বলে মনে করা হচ্ছে৷ মুখ্যমন্ত্রীর এই সাহসী সিদ্ধান্ত এখানেই থেমে থাকবে বলেও মনে হচ্ছে না৷ কারণ, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের পরই হতে চলেছে মন্ত্রিসভায় রদবদল৷ ওইসময় দলের প্রতি আনুগত্য এবং লোকসভা ও পঞ্চায়েত নির্বাচনে কর্মক্ষমতার ভিত্তিতে বিবেচনা হবে বলেই অনুমান করা হচ্ছে৷


মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে সুদীপ রায় বর্মণের মতানৈক্য দেখা দিয়েছিল বেশ কয়েকদিন ধরেই৷ তাই হয়তো লোকসভা নির্বাচনে সুদীপ বর্মণকে প্রচারের ভার দেওয়া হয়নি৷ অবশ্য, চিকিৎসক নিগ্রহের ঘটনায় সুদীপ রায় বর্মণ যেভাবে বিদ্রোহ ঘোষণা করেছিলেন, তাতে লোকসভা নির্বাচনী মুহুর্তে অন্তর্কোন্দলের বার্তাই ছড়িয়েছে গোটা রাজ্যে৷ বৃহস্পতিবার মন্ত্রী হিসেবে সুদীপ বর্মণ অন্তিম সাংবাদিক সম্মেলন করেছিলেন৷ তাতে, অবশ্য মুখ্যমন্ত্রীর প্রশংসা করেই বক্তব্য রেখেছিলেন তিনি৷


শুক্রবার দিল্লি থেকে ফিরে দুপুর সাড়ে তিনটে নাগাদ সচিবালয়ে পৌছান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সূত্রের খবর, এদিনই মন্ত্রিসভার বিশেষ বৈঠক হওয়ার সূচী নির্ধারিত ছিল৷ কিন্তু, মন্ত্রিসভার বৈঠক পিছিয়ে দেওয়া হয়৷ এই বৈঠকটি আগামী ৩ জুন অনুষ্ঠিত হবে৷ সূত্রের দাবি, মন্ত্রিসভার বৈঠক বাতিল হলেও, সুদীপ বর্মণ বাদে বাকি মন্ত্রিদের জরুরি তলব করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সূত্রের আরো দাবি, বিকেল সাড়ে চারটা নাগাদ অন্য মন্ত্রিদের সুদীপ বর্মণকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ার বিষয়টি জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ার কারণও তুলে ধরেন মুখ্যমন্ত্রী৷ ওই সময় আধিকারিকদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মুখ্যসচিব কুমার অলক সহ মুখ্যমন্ত্রীর বিশ্বাসভাজন কয়েকজন পদস্থ আধিকারিক৷ মন্ত্রিসভার বাকি সদস্যদের সাথে আলোচনা করেই সুদীপ বর্মণকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ার এবং দপ্তর বন্টনের বিজ্ঞপ্তি জারি করেন ভারপ্রাপ্ত মুখ্য সচিব কুমার অলক৷


দূরত্ব থেকেই সম্পর্কে সূচনার পরিণতি লক্ষ্য করলেন রাজ্যবাসী৷ সুদীপ বর্মণের বিজেপি যোগ দেওয়া থেকে শুরু করে নতুন মন্ত্রিসভা গঠন এবং রাজ্যপাট পরিচালনায় বারে বারেই দূরত্ব ফুটে উঠেছে৷ সাধারণত, বিজেপি অফিসেসুদীপ বর্মণকে দেখা যায় না৷ সাংগঠনিক আদর্শের সাথেও তাঁর বৈসাদৃশ্য ফুটে উঠেছে বার বার৷ সমালোচকদের মতে, রাজ্য মন্ত্রিসভায় ক্ষমতা জাহিরে সমান্তরাল প্রতিযোগিতা চলেছে৷
বিজেপি প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব লোকসভা নির্বাচনের পরই সাংগঠনিক সভায় বিভিষণদের চিহ্ণিত করে শাস্তি দেওয়ার নিদান দিয়েছিলেন৷ নির্বাচনী আচরণ বিধি উঠে যেতেই প্রশাসনের কর্তা মুখ্য সচিবের উপর কোপ পড়েছিল৷ তাঁকে সিপার্ডে ডিজি পদে বদলি করে দেওয়া হয়েছিল৷ তবে, আরো বেশী সাহসী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী নিতে চলেছেন তার আভাস সন্ত্রাস ইস্যুতে সরকারী বাসভবনে সাংবাদিক সম্মেলনে দিয়েছিলেন তিনি৷


সূত্রের খবর, বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে বিজেপি সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বৈঠক করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ বৈঠকে রাজ্যের রাজনৈতিক এবং সাংগঠনিক পরিস্থিতি বিষয়ে অমিত শাহকে অবগত করেন তিনি৷ পাশাপাশি, রাজ্য মন্ত্রিসভার সদস্যদের বিষয়েও দলের সর্বভারতীয় সভাপতিকে জানিয়েছেন তিনি৷ পঞ্চায়েত নির্বাচনের পর মন্ত্রিসভায় রদবদল হবে৷ লোকসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনে দলের প্রতি আনুগত্য এবং প্রশাসনিক কর্মক্ষমতার উপর মন্ত্রিসভার সদস্য বাছাই বিবেচিত হবে৷ দলের কেন্দ্রীয় কমিটির কাছে এই মর্মে রিপোর্ট তৈরি করে পাঠানো হবে বলে অমিত শাহকে জানিয়েছেন বিপ্লব দেব, সূত্রের এমনটাই দাবি৷ তবে, সুদীপ রায় বর্মণ বাদে কাউকেই এখনই মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া যাবে না, সে-বিষয়ে দিল্লি থেকে সবুজ সংকেত পেয়েই দেরী করেননি মুখ্যমন্ত্রী৷ রাজ্যে ফিরেই সুদীপ বর্মণকে মন্ত্রিসভা থেকে বাদ দিলেন তিনি৷ মুখ্যমন্ত্রীর এই সাহসী সিদ্ধান্তে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নিতে চলেছে তা এখনই অনুমান করা যাচ্ছে না৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top