News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্ঘটনায় হত জিআরপি কর্মী আহত আরও এক
Image

দুর্ঘটনায় হত জিআরপি কর্মী আহত আরও এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মে৷৷ চালকের ভুলের মাশুল দিলেন এক জিআরপিএফ কর্মী৷ শুক্রবার সকালে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার জোরা কালভার্ট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জিআরপিএফ কর্মী মহেন্দ্র সিং (৫৮)-এর মৃত্যু হয়েছে৷ ওই দুর্ঘটনায় জনৈক কাপড় ব্যবসায়ী রঞ্জিত দাস (৫৫) গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন৷ তাঁকে ধর্মনগর হাসপাতাল থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ চালক পলাতক বলে পুলিশ জানিয়েছে৷


পুলিশের খবর, আজ সকাল সাতটা নাগাদ ধর্মনগর জোরা কালভার্ট এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি তেল পরিবাহী গাড়িতে একটি মারুতি কারের ধাক্কা লাগে৷ পুলিশ জানিয়েছে, টিআরসি ৫ ডি ১৫৯৬ নম্বরের তেল পরিবাহী গাড়িটিকে চালক রাস্তার পাশে দাঁড় করিয়ে পরিষ্কার করছিলেন৷ এমন সময় প্রচণ্ড গতিতে এমএল ১১ ১৮৩০ নম্বরের মারুতি গাড়িটি তেল পরিবাহী গাড়িতে ধাক্কা মেরে উল্টে যায়৷ তাতে গাড়ির সামনের সিটে বসা জিআরপিএফ কর্মী মহেন্দ্র সিং-এর ঘটনাস্থলেই মৃত্যু হয়৷ গাড়ির পেছনের সিটে বসা কুমারঘাটের বাসিন্দা পেশায় কাপড় ব্যবসায়ী রঞ্জিত দাস গুরুতর আহত হন৷

এদিকে, ঘটনার সঙ্গে সঙ্গে ধর্মনগর থানাধীন হুরুয়া গ্রামের বাসিন্দা চালক জয়কৃষ্ণ দাস পালিয়ে যান৷
স্থানীয় জনগণ ধর্মনগর থানায় দুর্ঘটনার খবর দেন৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করেন এবং আহত ব্যক্তিকে ধর্মনগর হাসপাতালে নিয়ে যায়৷ পুলিশ দুটি গাড়ি আটক করেছে৷ জানা গেছে, অফিসের কাজে গাড়ি ভাড়া করে আগরতলায় গিয়েছিলেন জিআরপিএফ কর্মী মহেন্দ্র সিং৷ কাজ শেষ করে রাতেই ধর্মনগরের উদ্দেশে রওয়ানা দেন তিনি৷ কিন্তু চালকের অসাবধানতায় প্রাণ দিতে হল তাঁকে৷ আহত রঞ্জিত দাসের অবস্থা আশঙ্কাজনক৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top