News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিবেশীকে কুপিয়ে হত্যার দায়ে দোষীর যাবজ্জীবন
Image

প্রতিবেশীকে কুপিয়ে হত্যার দায়ে দোষীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মে৷৷ প্রতিবেশীকে দা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুনের অপরাধে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে বিশালগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত৷ ২০১৭ সালের ৬ এপ্রিল সিপাহিজলা জেলার বিশালগড় মহকুমার লেম্বুতলিতে এই নৃশংস খুনের ঘটনা ঘটেছিল৷ আদালত আসামিকে কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা করেছে৷


প্রসঙ্গত, ২০১৭ সালের ৫ এপ্রিল রাতে সিপাহিজলা জেলার বিশালগড় মহকুমার লেম্বুতলি উত্তরপাড়ার বাসিন্দা কালিপদ রায় (৬০) মদমত্ত অবস্থায় প্রতিবেশী বীরুলাল সরকারকে (৬০) প্রচণ্ড গালিগালাজ করেন৷ ওই সময় অন্য প্রতিবেশীদের হস্তক্ষেপে পরিস্থিতি বেশি দূর এগোতে পারেনি৷ কিন্তু, তার পরের দিন সকালে বীরুলাল সরকার কালিপদ রায়ের বাড়িতে গিয়ে হইচই শুরু করেন৷ ওই সময় দুই প্রতিবেশীর মধ্যে প্রচণ্ড বাকবিতণ্ডা হয়৷ তাতে উত্তেজিত হয়ে কালিপদ রায় দা দিয়ে বীরুলাল সরকারকে তিনবার আঘাত করেন৷ দায়ের কোপে বীরুলাল সরকার রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়৷


ওই ঘটনায় বিশালগড় থানায় কালিপদ রায়ের বিরুদ্ধে খুনের মামলা হয়৷ ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু হয়৷ ঘটনার পর-পরই কালিপদ পালিয়ে গিয়েছিলেন৷ তাঁকে ২০১৭ সালের ২৪ জুন পুলিশ গ্রেফতার করে৷ পুলিশি জেরায় কালিপদ খুনের ঘটনা স্বীকার করেন৷ পুলিশ ওই খুনের ঘটনায় চার্জশিট জমা দেয়৷ এর পর শুরু হয় বিচার প্রক্রিয়া৷


সরকারি আইনজীবী জ্যোতিপ্রকাশ সাহা জানিয়েছেন, ওই খুনের ঘটনায় দীর্ঘ সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শেষে আজ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অংশুমান দেববর্মা রায় দিয়েছেন৷ তিনি আসামি কালিপদ রায়কে বীরুলাল সরকারকে খুনের দায়ে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করেছেন৷ বিচারক ওই খুনের দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এবং ৫ হাজার টাকা জরিমানা করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top