News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে কলেজগুলিতে সহকারি অধ্যাপকের শূন্যপদ পূরণ সহ গুচ্ছ দাবি নিয়ে উচ্চশিক্ষা অধিকর্তাকে স্মারকপত্র এবিভিপি’র

রাজ্যে কলেজগুলিতে সহকারি অধ্যাপকের শূন্যপদ পূরণ সহ গুচ্ছ দাবি নিয়ে উচ্চশিক্ষা অধিকর্তাকে স্মারকপত্র এবিভিপি’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মে৷৷ রাজ্যের কলেজগুলিতে অধ্যাপকের ঘাটতি রয়েছে ৷ তাছাড়া, নানাবিধ সমস্যায় জর্জরিত বিভিন্ন কলেজ ৷ এই সমস্ত সমস্যার সমাধান চেয়ে উচ্চ শিক্ষা অধিকর্তাকে স্মারকপত্র প্রদান করেছে এবিভিপি-র আগরতলা শাখা ৷ শাখার সভাপতি ড় সন্দীপ দেবের কথায়, শিক্ষার মানোন্নয়নে শিক্ষাঙ্গনে পরিকাঠামোগত ত্রুটি থাকা বাঞ্ছনীয় নয়৷ তাতে প্রকৃত শিক্ষার সুফল থেকে ছাত্রছাত্রীরা বঞ্চিত হন ৷ তাই কলেজগুলিতে নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগে ওই সমস্যাগুলির স্থায়ী সমাধানের দাবি জানানো হয়েছে ৷


ড় সন্দীপ দেব বলেন, রাজ্যে ২০০৭ সাল থেকে কলেজগুলিতে সহকারী অধ্যাপক নিয়োগ করা হচ্ছে না৷ প্রচুর শূন্যপদ থাকা সত্ত্বেও তা পূরণ করছে না রাজ্য সরকার৷ অথচ রাজ্যে প্রায় ৬০০ নেট/শ্লেট/পিএইচ.ডি যোগ্যতাসম্পন্ন চাকরি-প্রত্যাশী রয়েছেন৷ তাঁর দাবি, অবিলম্বে কলেজগুলিতে যোগ্যতাসম্পন্ন অধ্যাপক নিয়োগ করা হোক৷ তাতে, ছাত্রছাত্রীরা উপকৃত হবেন৷


এছাড়া রাজ্যে নিজস্ব বিশ্ববিদ্যালয় স্থাপিত হলেও ককবরক এবং বাংলা বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হয়নি ৷ শুক্রবার এবিভিপি-র পক্ষ থেকে ককবরক এবং বাংলা বিষয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে অন্তর্ভুক্তের দাবি জানানো হয়েছে ৷ তাছাড়া, পরিকাঠামোগত সমস্যা নিয়েও ওই ছাত্র সংগঠন আজ সরব হয়েছে ৷ আগরতলা মহিলা কলেজে শৌচালয়, রাধুনি, বৈদ্যুতিকরণের ভীষণ সমস্যা দীর্ঘদিনের ৷ এই সমস্যা ছাত্রীদের নিরাপত্তায় প্রশ্ণ তুললেও, সমাধানের কোনও উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না ৷ ড় দেব বলেন, উচ্চ শিক্ষা অধিকর্তার কাছে মহিলা কলেজের সমস্যা সমাধানে আন্তরিক হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে ৷


এদিকে, এমবিবি, বিবিএমসি এবং রামঠাকুর কলেজে শৌচালয়, ল্যাবরেটরি সামগ্রী, ক্রীড়া সামগ্রী, ডাস্টবিনের অভাব ইত্যাদি নানা কারণে ছাত্রছাত্রীরা বিভিন্ন সময়ে সমস্যার পড়েন ৷ তাছাড়া, পঠন-পাঠনেও ব্যাঘাত ঘটে ৷ তাই, এই সমস্যাগুলি অবিলম্বে সমাধানের জন্যও উচ্চ শিক্ষা অধিকর্তার কাছে অনুরোধ জানানো হয়েছে ৷ পাশাপাশি, ইংরেজি মাধ্যম বিদ্যালয়গুলিতে এখনও বাণিজ্য বিষয় শুরু হয়নি৷ অবিলম্বে এই বিষয়টি চালু করার জন্যও অনুরোধ জানিয়েছে এবিভিপি, বলেন ড় সন্দীপ দেব ৷ তিনি আরও জানান, আজ উচ্চ শিক্ষা অধিকর্তাকে স্মারকপত্রের প্রতিলিপি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে পাঠানো হবে ৷ তাঁদের কাছেও ড় দেব অনুরোধ জানান, কলেজগুলিতে নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগেই দীর্ঘদিনের এই সমস্যগুলি সমাধান করা হোক৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top