News Flash

  • Home
  • Uncategorized
  • পান্না আহমেদ ধর্ষণ মামলায় পুণরায় সাক্ষ্য গ্রহণের আবেদন মঞ্জুর করল ত্রিপুরা হাইকোর্ট
Image

পান্না আহমেদ ধর্ষণ মামলায় পুণরায় সাক্ষ্য গ্রহণের আবেদন মঞ্জুর করল ত্রিপুরা হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে৷৷ বরখাস্ত টিসিএস অফিসার পান্না আহমেদের ধর্ষণ মামলায় নির্যাতিতার বয়াণ পুণরায় রেকর্ড করার নির্দেশ দিয়েছেন ত্রিপুরা হাইকোর্টের মুখ্যবিচারপতি সঞ্জয় কারোল৷ আগামী ১৭ জুন এই মামলায় উভয় পক্ষকে জজ কোর্টে হাজির থাকতেও নির্দেশ দিয়েছেন তিনি৷ ওইদিন সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন চূড়ান্ত হবে৷ বৃহস্পতিবার এ-কথা জানিয়েছেন আইনজীবী সম্রাট কর ভৌমিক৷

২০১৬ সালে ধর্ষণ মামলায় অভিযুক্ত হন তদানিন্তন যুব ও ক্রীড়া দপ্তরের যুগ্ম অধিকর্তা পান্না আহমেদের৷ ভাড়া খুজতে আসলে দুই সন্তানের জননীকে তিনি ধর্ষণ করেন বলে থানায় মামলা করেন নির্যাতিতা৷ ওই ঘটনায় প্রথমে তিনি গ্রেপ্তারী এড়াতে পালিয়ে গিয়েছিলেন৷ ত্রিপুরা এবং অসম পুলিশের যৌথ অভিযানে দুই সপ্তাহ পর তাঁকে করিমগঞ্জ থেকে গ্রেপ্তার করেছিল৷ ধর্ষণে অভিযুক্ত হওয়ায় তাঁকে তদানিন্তন রাজ্য সরকার বরখাস্ত করেছিল৷

ওই ধর্ষণ মামলায় পশ্চিম জেলা ও দায়রা জজ আদালতে বিচার প্রক্রিয়ায় হলে আদালত থেকে জামিন পেয়ে যান পান্না আহমেদ৷ নির্যাতিতা অভিযোগ করেন, তাঁর বয়ান আদালতে সঠিকভাবে নথিভুক্ত হয়নি৷ তাই বয়ান পুণরায় রেকর্ড আবেদন জানিয়েছিলেন৷ কিন্তু, আদালত সেই আবেদন খারিজ করে দেয়৷ এরপরই রাজ্য সরকার ত্রিপুরা হাইকোর্টে আবেদন জানায়৷

এ-বিষয়ে আইনজীবী সম্রাট কর ভৌমিক আজ জানিয়েছেন, পশ্চিম জেলা দায়রা ও জজ আদালতে ধর্ষণে অভিযুক্ত বরখাস্ত টিসিএস অফিসার পান্না আহমেদের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছিল৷ কিন্তু, নির্যাতিত অভিযোগ করেন আদালতে তাঁর বয়ান সঠিকভাবে নথিভুক্ত হয়নি৷ তাই তিনি স্পেশাল প্রসিকিউটর চেয়েছিলেন৷ সেই মোতাবেক তাঁকে স্পেশাল প্রসিকিউটর দেওয়া হলে পুণরায় সাক্ষ্য গ্রহণ বিশেষ প্রয়োজন বলে আদালতে আবেদন জানানো হয়েছিল৷ কিন্তু, আদালত সেই আবেদন খারিজ দেয়৷ ফলে রাজ্য সরকার ত্রিপুরা হাইকোর্টে পান্না আহমেদের ধর্ষণ মামলায় পুণরায় সাক্ষ্য গ্রহণের অনুমতি দেওয়ার আবেদন জানায়৷ শ্রীভৌমিক বলেন, আজ ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতি সঞ্জয় কারোল রাজ্য সরকারের ওই আবেদন মঞ্জুর করেছেন৷ তিনি ওই মামলায় পুণরায় সাক্ষ্য গ্রহণের নির্দেশ দিয়েছেন৷ শুধু তাই নয়, আগামী ১৭ জুন পশ্চিম জেলা ও দায়রা জজ আদালতে ওই মামলায় উভয় পক্ষকে হাজির থাকার জন্যও নির্দেশ দিয়েছেন তিনি৷ ওইদিন সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য্য হবে বলে জানিয়েছেন আইনজীবী সম্রাট কর ভৌমিক৷ তাঁর কথায়, পশ্চিম জেলা ও দায়রা জজ আদালতে সাক্ষ্য গ্রহণে কিছু ত্রুটি এবং অসঙ্গতি রয়েছে৷ তাই, পুণরায় সাক্ষ্য গ্রহণ বিশেষভাবে জরুরী৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top