News Flash

  • Home
  • Uncategorized
  • সেনা নামানোর দাবী জানাল কংগ্রেস
Image

সেনা নামানোর দাবী জানাল কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি৷৷ নয়াদিল্লি, ২৮ মে৷৷ ত্রিপুরায় সন্ত্রাসের ভয়াবহ চিত্র গোটা দেশের সামনে তুলে ধরার জন্য দিল্লিতে সাংবাদিক সম্মেলন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মণ৷ ত্রিপুরাবাসীর নিরাপত্তায় তিনি আইন-শৃঙ্খলার দায়িত্ব সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছেন৷ তাঁর কথায়, ত্রিপুরা পুলিশ রাজ্যবাসীকে নিরাপত্তা দিতে ব্যর্থ, তা প্রমাণিত হয়েছে৷ তাই, ত্রিপুরা পুলিশের উপর ভরসা করার বদলে আসাম রাইফেলসের হাতে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেওয়া উচিৎ বলে মনে করেন তিনি৷


আজ প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মণ নির্বাচন কমিশনকেও নিশানা করেছেন৷ তাঁর সাফ কথা, ১১ এপ্রিল ত্রিপুরা পশ্চিম আসনে লোকসভা নির্বাচনে ৪৩৩টি বুথে ভোট কারচুপি হয়েছে, তা নির্বাচন কমিশনই রিপোর্টে স্বীকার করেছিল৷ অথচ, পুনর্ভোট হয়েছে মাত্র ১৬৮টি বুথে৷ তবুও, গোটা দেশের তুলনায় সবচেয়ে বেশি বুথে পুনর্ভোট হয়েছে ত্রিপুরায়, ব্যঙ্গ করে বলেন প্রদ্যুৎ৷


প্রদেশ কংগ্রেস সভাপতি আজ অভিযোগ করেন, জাতীয় সংবাদ মাধ্যমের কাছে পূর্বোত্তর বরাবরই অবহেলিত৷ কারণ, পশ্চিমবঙ্গে সন্ত্রাসের ঘটনা সমস্ত জাতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এবং প্রচারিত হচ্ছে৷ কিন্তু, ত্রিপুরায় সন্ত্রাস নিয়ে কোন খবর প্রকাশিত হতে দেখা যায় না৷ তাঁর কথায়, নির্বাচনে অংশগ্রহণ গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি হয় ত্রিপুরাতে৷ তবুও গত ১১ এপ্রিল ত্রিপুরা পশ্চিম আসনে লোকসভা নির্বাচনে ব্যাপক সন্ত্রাস এবং ভোট কারচুপির ঘটনা ঘটেছে৷ তিনি বলেন, নির্বাচন কমিশন স্বীকার করেছে ভোটে কারচুপি হয়েছে৷ রিটার্নিং অফিসারের রিপোর্টে ৪৩৩টি বুথে কারচুপির উল্লেখ থাকলেও, মাত্র ১৬৮টি বুথে পুনর্ভোট হয়েছে৷


প্রদ্যুৎ লোকসভা নির্বাচনকে হাতিয়ার করে আইন-শৃঙ্খলার প্রশ্ণে নির্বাচন কমিশন এবং ত্রিপুরা সরকারকে নিশানা করেছেন৷ তাঁর সাফ কথা, ত্রিপুরায় আইন-শৃঙ্খলার অবনতির কারণেই পূর্ব আসনে ভোট পিছিয়ে দেওয়া হয়েছিল৷ শুধু তাই নয়, নির্বাচনোত্তর সন্ত্রাসে মানুষ বাড়িতে থাকতে পারছেন না৷ বহু মানুষ সন্ত্রাসের শিকার হয়েছেন৷ তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে৷ তাঁর বক্তব্য, নির্বাচনোত্তর সন্ত্রাসে আক্রান্তদের ক্ষতিপূরণের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন জানাবে কংগ্রেস৷


আজ প্রদ্যুৎ বলেন, ত্রিপুরায় সন্ত্রাস এমন পর্যায়ে গিয়ে পৌছেছে মানুষ জঙ্গলে আশ্রয় নিয়েছে৷ তিনি জানতে চেয়েছেন, কংগ্রেসকে ভোট দিলে ভোটারদের মার খেতে হবে কেন? গণতন্ত্রে সকলের সমান অধিকার৷ কিন্তু, শুধু বিজেপিই কেন ভোট পাওয়ার অধিকারী হতে পারে৷ তাঁর দাবি, ত্রিপুরায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরো ভেঙ্গে পড়েছে৷ সেজন্যই লোকসভা নির্বাচনে নির্বাচন কমিশন এডিজি আইন-শৃঙ্খলাকে সরিয়ে দিয়েছিল৷ তিনি বলেন, ত্রিপুরায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আসাম রাইফেলসের হাতে দায়িত্ব তুলে দেওয়া খুবই জরুরি৷ তাঁর মতে, আসাম রাইফেলস কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধিন৷ ত্রিপুরায় দীর্ঘদিন ধরে তাঁরা জন নিরাপত্তায় নিয়োজিত রয়েছে৷ তাই, আসাম রাইফেলসের হাতে ত্রিপুরায় আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তুলে দেওয়া হলে রাজ্যবাসী উপকৃত হবেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top