News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রীর হুশিয়ারী, সন্ত্রাস করলে কড়া ব্যবস্থা
Image

মুখ্যমন্ত্রীর হুশিয়ারী, সন্ত্রাস করলে কড়া ব্যবস্থা

নিজস্ব প্রতিনিধি৷৷ আগরতলা, ২৮ মে ৷৷ সন্ত্রাস বন্ধে আবারও কড়া হুশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর সাফ কথা, রাজনৈতিক রং বিচার করা হবে না৷ সন্ত্রাসে যুক্তদের সাথে অপরাধীর মতই আচরণ করা হবে৷ পাশাপাশি তিনি দাবি করেন, বাম আমলের তুলনায় সন্ত্রাসে অনেকটাই লাগাম টানা গেছে৷ তবুও তিনি সন্তুষ্ট নন বলে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে দাবি করেছেন৷


এদিন মুখ্যমন্ত্রী বলেন, সন্ত্রাস বিজেপির পরপম্পরাগত ঐতিহ্য নয়৷ যারা দীর্ঘকাল সন্ত্রাসের মতাদর্শে বিশ্বাসী ছিলেন, তারাই এখন বিজেপিতে যোগ দিয়েও সেই আদর্শ ছাড়তে পারেননি৷ তবে, রাজ্যের সরকার পরিবর্তন হওয়ার পর অনেকটাই কমেছে সন্ত্রাসের হার৷ এ বিষয়ে এক পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, ২০১৩ বিধানসভা নির্বাচন ঘোষণা হতেই ১০৭টি, ভোটের দিন ১১টি এবং নির্বাচনোত্তর ১২৭টি সন্ত্রাসের ঘটনা ঘটেছে৷ তেমনি ২০১৮ বিধানসভা নির্বাচন ঘোষণা হতেই ২৩৫টি, ভোটের দিন ৮টি এবং নির্বাচনোত্তর শপথ গ্রহণের আগে পর্যন্ত ১৯৬টি সন্ত্রাসের ঘটনা ঘটেছে৷ অথচ লোকসভা নির্বাচনি প্রক্রিয়ায় গত ২৭ মে পর্যন্ত ভোটের আগে ১৪৯টি, অন্তিম ভোটের দিন ৪টি এবং নির্বাচনোত্তর ৩৩টি সন্ত্রাসের ঘটনা ঘটেছে৷ তাতে স্পষ্ট, রাজ্যের সরকার পরিবর্তন হওয়ায় সন্ত্রাসের হারেও পরিবর্তন হয়েছে৷ তবে, তিনি সন্তুষ্ট নন বলে দাবি করেছেন৷


মুখ্যমন্ত্রী বলেন, সন্ত্রাস বিজেপির আদর্শ নয়৷ কারণ, মধ্যপ্রদেশ কিংবা রাজস্থানে কখনই নির্বাচনকে ঘিরে সন্ত্রাসের ঘটনা ঘটে না৷ তাঁর দাবি, ওই রাজ্যগুলির আদর্শে আমাদের অনুপ্রাণিত হতে হবে৷ সন্ত্রাস কোনও ভাবেই বরদাস্ত করা যাবে না৷ মুখ্যমন্ত্রীর বক্তব্য, একত্রিত হয়ে সমস্ত রাজনৈতিক দলগুলির সন্ত্রাস মোকাবিলা করা উচিত৷ উষকানিমূলক বক্তব্য রাখার বদলে সন্ত্রাস বন্ধে দলীয় কর্মী সমর্থকদের কড়া বার্তা দেওয়া উচিত৷ তিনি জানান, রাজ্যে সন্ত্রাস মোকাবিলায় কড়া ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে৷ রাজনৈতিক রং বিচার না করে সন্ত্রাসে যুক্তদের সাথে অপরাধীর মত আচরণ করতে বলা হয়েছে৷ এদিকে, রাজ্যে নির্বাচনোত্তর সন্ত্রাসে ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়ে রাজ্য সরকার চিন্তা ভাবনা করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷


এদিন নয়াদিল্লিতে কংগ্রেস সদর দফতর সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মণ রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষায় সেনা নামানোর দাবি জানিয়েছেন৷ প্রদ্যুতের এই দাবি বিদ্রুপ করে উড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি ব্যঙ্গ করে বলেন, ১৯৮০ সালের দাঙ্গা বা উগ্রপন্থীদের উপদ্রবের মতো অবস্থায় নেই ত্রিপুরা৷ অন্তত, বাম জমানায় সন্ত্রাসের ভয়াবহতার তুলনায় অনেকটাই নিরাপদে রয়েছেন রাজ্যবাসী, জোর গলায় দাবি করেন তিনি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top