News Flash

  • Home
  • Uncategorized
  • সন্ত্রাস বন্ধের দাবীতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বিরোধী দলনেতা
Image

সন্ত্রাস বন্ধের দাবীতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বিরোধী দলনেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মে৷৷ রাজ্যে সন্ত্রাস বন্ধ করার দাবি জানিয়ে বিরোধী দলনেতা মানিক সরকারের নেতৃত্বে বিরোধী পরিষদীয় দলের ৬ সদস্যক প্রতিননিধি দল মঙ্গলবার বিকেলে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সরকারি বাসভবনে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করেন৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে রাজ্যের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবণতিজনিত বেশ কিছু তথ্য তুলে ধরেন৷ বিরোধী পরিষদীয় দলের সদস্যরা৷


রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকারের নেতৃত্বে পরিষদীয় দলের সদস্যরা মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন৷ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে রাজ্যে বিরোধী দলের নেতা কর্মী সমর্থকদের উপর হামলা হুজ্জতির ঘটনা বৃদ্ধি পেয়েছে৷ সিপিএমের বেশ কয়েকটি অফিস ভেঙে দেওয়া হয়েছে৷ ঘটেছে অগ্ণিসংযোগের ঘটনাও৷ রাজ্যে গণতন্ত্র আক্রান্ত, নাগরিক অধিকার বাধাপ্রাপ্ত, শান্তি বিঘ্নিত হচ্ছে৷ বিরোধী দলের কার্যকলাপ বাধাপ্রাপ্ত হচ্ছে৷ সাধারণ নাগরিকের জীবণযাত্রা বিপন্ন হয়ে পড়ছে৷ রাজ্যে ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে৷ এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিরোধী দলেয় পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর জরুরী হস্তক্ষেপ দাবি করা হয়েছে৷


বিরোধী দল নেতা অভিযোগ করেন সন্ত্রাস হঠাৎ করে হচেছ না, ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে বিধানসভা নির্বাচন এবং ৩রা মার্চ ফলাফল ঘোষণার পর থেকেই রাজ্যে সন্ত্রাসের পরিবেশ কায়েম হয়েছে৷ এই সন্ত্রাসের পরিবেশের মধ্যে ত্রিস্তর পঞ্চায়েত উপনির্বাচন, নগর সংস্থাগুলির উপনির্বাচন সংগঠিত হয়েছে৷ সাড়া দেশের সামনে এসব নির্বাচন হাস্যস্কর হিসেবে পরিগণিত হয়েছে৷ উপনির্বাচনের নামে গণতন্ত্রের নিধন যজ্ঞ ঘটানো হয়েছে৷ সন্ত্রাসের পরিবেশের মধ্যেই ১৭তম লোকসভা অনুষ্ঠিত হয়েছে৷ বিরোধী দল প্রত্যাশা করেছিল শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ কিন্তু সেই অভিপ্রায় ব্যর্থতায় পরিগণিত হয়েছে৷ নির্বাচনী প্রচারে বিরোধী দলের প্রার্থীরা আক্রান্ত হয়েছেন৷ আইনশৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকেছে তা বলার অপেক্ষা রাখে না৷

শাসক দল পুনভোটে ও সন্ত্রাস চালিয়েছে বলে অভিযোগ করেন বিরোধী দল নেতা৷ গণনা কেন্দ্র থেকেই বিরোধীদের উপর আক্রমণ সংগঠিত করা হয়৷ বিরোধীদল ধারণা করেছিল গণনার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে৷ কিন্তু তা আরও বীভৎস আকার ধারণ করতে শুরু করেছে বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা৷
রাজ্যে সংখ্যালঘু অধ্যুষিত এবং উপজাতি অধ্যুষিত এলাকাগুলিতে সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা চলেছে৷ এসব বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করার দাবি জানানো হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top