News Flash

  • Home
  • Uncategorized
  • মন্ত্রীত্ব থেকে অবসরের সিদ্ধান্ত অরুণ জেটলির, চিঠি দিয়ে জানালেন প্রধানমন্ত্রীকে
Image

মন্ত্রীত্ব থেকে অবসরের সিদ্ধান্ত অরুণ জেটলির, চিঠি দিয়ে জানালেন প্রধানমন্ত্রীকে

নয়াদিল্লি, ২৯ মে (হি.স.) : মন্ত্রীত্ব থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন জেটলি৷ প্রধানমন্ত্রী মোদীর কাছে, ”নতুন সরকারে কোনও রকম দায়িত্বের ভাগিদার হতে চাই না ”এর একমাত্র কারণ হল তাঁর শারীরিক পরিস্থিতি। আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয়বার শপথ গ্রহণ করতে চলেছেন, গঠিত হবে নতুন মন্ত্রিসভা, তার ঠিক আগেই প্রাক্তন অর্থমন্ত্রী তাঁর চিঠির একটি অংশ টুইট করেছেন।

প্রথম মোদী মন্ত্রিসভায় অর্থমন্ত্রকের দায়িত্ব সামলেছেন জেটলি৷ কিন্তু গত দেড় বছর ধরেই শারীরিক অসুস্থ ছিলেন তিনি৷ তাঁর কিডনি প্রতিস্থাপন হয়৷ ফলে গত কয়েক মাস তিনি অর্থমন্ত্রকে নিয়মিত ছিলেন না৷ তাই তাঁকে যেন মন্ত্রকের মতো গুরু দায়িত্ব না দেওয়া হয়৷ এদিন প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সেই আবেদনই করেন অরুণ জেটলি৷

এর আগে একই কথা বিজেপি নেতৃত্বকে মৌখিকভাবে জানিয়েছিলেন মোদী মন্ত্রিসভার অভিজ্ঞ এই সদস্য৷ এদিন চিঠি দিয়ে জানালেন ”আমি আপনার উদ্দেশে লিখিত ভাবে, আনুষ্ঠানিক অনুরোধ জানাচ্ছি যে আমার নিজের প্রতি কিছু দায়িত্ব আছে,আমার চিকিৎসা, আমরা শরীর ও আরও কিছু, যার জন্য আমি বর্তমান সরকারের কোনরকম দায়িত্ব নিতে সক্ষম নই।” তবে,জেটলি জানিয়েছেন দলের প্রয়োজনে ও সরকারের কাজে প্রয়োজনে সহযোগিতা তিনি করবেন৷

বিগত পাঁচ বছরে মোদী মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন জেটলি৷ তাঁর মন্ত্রীত্বকে ‘এক যাত্রা’ বলে উল্লেখ করেন তিনি৷ চিঠি তে জেটলি জানিয়েছেন মোদী মন্ত্রিসভায় কাজ করে তিনি আনন্দিত৷ তাঁর মতে সম্পূর্ণটাই ছিল শিক্ষণীয়৷ অর্থমন্ত্রী পদের জন্য তিনি অত্যন্ত গর্বিত বলেও চিঠিতে উল্লেখ করেন জেটলি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top