News Flash

  • Home
  • Uncategorized
  • বিশেষ অভিযান চলাকালীন সরাইকেল্লায় আইইডি বিস্ফোরণ : ৮ জন কোবরা কমান্ডো-সহ আহত ১১ জন জওয়ান
Image

বিশেষ অভিযান চলাকালীন সরাইকেল্লায় আইইডি বিস্ফোরণ : ৮ জন কোবরা কমান্ডো-সহ আহত ১১ জন জওয়ান

রাঁচি, ২৮ মে (হি.স.): মাওবাদীদের উপদ্রব দিন দিন বেড়েই চলেছে ঝাড়খণ্ডে। বিশেষ অভিযান চলাকালীন ঝাড়খণ্ডের মাওবাদী অধ্যুষিত সরাইকেল্লায় ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে গুরুতর আহত হলেন ৮ জন কোবরা কমান্ডো-সহ মোট ১১ জন জওয়ান। কোবরা কমান্ডো এবং ঝাড়খণ্ড পুলিশের বিশেষ অভিযান চলাকালীন মঙ্গলবার সকাল ৪.৫৩ মিনিট নাগাদ সরাইকেল্লার কুচাই এলাকায় আইইডি বিস্ফোরণ হয়। জোরালো বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন ৮ জন কোবরা কমান্ডো এবং ঝাড়খণ্ড পুলিশের ৩ জন জওয়ান। আইইডি বিস্ফোরণের প্রায় ঘন্টা দু’য়েক পর ১১ জন জওয়ানকে আকাশপথে রাঁচিতে নিয়ে যাওয়া হয়েছে। 


ঝাড়খণ্ড পুলিশের পদস্থ এক কর্তা জানিয়েছেন, মঙ্গলবার ভোর থেকে বিশেষ অভিযান শুরু করেছিলেন কোবরা কমান্ডো এবং ঝাড়খণ্ড পুলিশের জওয়ানরা। অভিযান চলাকালীন সকাল ৪.৫৩ মিনিট নাগাদ সরাইকেল্লার কুচাই এলাকায় আইইডি বিস্ফোরণ হয়। জোরালো বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন ৮ জন কোবরা কমান্ডো এবং ঝাড়খণ্ড পুলিশের ৩ জন জওয়ান। প্রাথমিক চিকিৎসার পর আহত জওয়ানদের আকাশপথে রাঁচি নিয়ে যাওয়া হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top