News Flash

  • Home
  • Uncategorized
  • কোপা আমেরিকায় ব্রাজিল জাতীয় দলের নয়া অধিনায়ক দানি আলভেজ

কোপা আমেরিকায় ব্রাজিল জাতীয় দলের নয়া অধিনায়ক দানি আলভেজ

রিও, ২৮ মে (হি.স.) : নেইমারের জায়গায় ব্রাজিল জাতীয় দলের অধিনায়ক হলেন দানি আলভেজ৷ আসন্ন কোপা আমেরিকার জন্য ঘোষিত ব্রাজিল দলে নেইমারের নাম থাকলেও নেতৃত্বের আর্ম ব্যান্ড থাকছে সতীর্থ দানি আলভেজের হাতে৷ গত বছর ব্রাজিল ফুটবল দলের অধিনায়ক হিসাবে নেইমারের নাম ঘোষণা করেছিলেন হেড কোচ তিতে৷ বছর ঘুরতে না ঘুরতেই নিজের সিদ্ধান্ত বদল করলেন তিনি৷ আগামী ১৪ জুন সাও পাউলোতে বলিভিয়ার বিরুদ্ধে কোপা অভিযান শুরু করবেন নেইমাররা৷

আগামী মাসে ঘরের মাঠে দক্ষিণ আমেরিকার ফ্ল্যাগশিপ টুর্নামেন্টে মাঠে নামতে চলেছে ব্রাজিল৷ আয়োজক হিসাবেই শুধু নয়, বরং শক্তি ও ধারাবাহিকতার নিরিখেও টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হিসাবে ধরা হচ্ছে ব্রাজিলকে৷ ঘরের মাঠে এমন বড় আসরে নেইমারের নেতৃত্ব থেকে বাদ পড়া দলের পারফরম্যান্সে কোনও প্রভাব ফেলবে না বলেই মনে করে সে দেশের ফুটবল সংস্থা৷

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের তরফে বিজ্ঞপ্তি মারফৎ জানিয়ে দেওয়া হয় যে, কোচ তিতে নেইমারকে তার নেতৃত্বে না থাকার কথা জানিয়ে দিয়েছেন৷ দানিকেও তাঁর নতুন ভূমিকার কথা জানিয়েছেন তিতে৷ সদ্য সমাপ্ত মরশুমে পিএসজি কোচ থমাস টাসেলও নেইমারকে ক্যাপ্টেন বাছতে অস্বীকার করেন৷

কোপায় ব্রাজিলের গ্রুপে রয়েছে বলিভিয়া, পেরু ও ভেনেজুয়েলা৷  চোট আঘাতের জন্য বেশ কিছুটা সময় মাঠের বাইরে কাটাতে হলেও ক্লাব ফুটবলে নেইমার ছন্দে রয়েছেন৷ ২৭ বছর বয়সি তারকা সব রকম টুর্নামেন্ট মিলিয়ে এই মরশুমে মোট ২৩টি গোল করেছেন৷ লিগ ওয়ানেই ১৫টি গোল রয়েছে তাঁর৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top