News Flash

  • Home
  • Uncategorized
  • শপথ নেওয়ার আগে প্রণবের সঙ্গে সাক্ষাৎ মোদীর

শপথ নেওয়ার আগে প্রণবের সঙ্গে সাক্ষাৎ মোদীর

নয়াদিল্লি, ২৮ মে (হি.স.) : লোকসভা নির্বাচনে বিপুল জয়লাভের পর ৩০ মে প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। তার আগে মঙ্গলবার প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন তিনি। 


এদিন রাজধানী দিল্লিতে প্রাক্তন রাষ্ট্রপতির বাসভবনে যান নরেন্দ্র মোদী। সাক্ষাতের পর ট্যুইটারে নরেন্দ্র মোদী লেখেন, প্রণব দার সঙ্গে সাক্ষাৎ সব সময় সমৃদ্ধশালী অভিজ্ঞতা। তাঁর জ্ঞানের পরিধি অতুলনীয়। রাষ্ট্রনেতা হিসেবে দেশের প্রতি অবদান রেখেছেন তিনি। এদিনের বৈঠকে প্রণব মুখোপাধ্যায়ের কাছে আর্শীবাদও চেয়েছেন তিনি। 


রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও কোনওদিন প্রশাসন চালনার ক্ষেত্রে মতানৈক্য হয়নি নরেন্দ্র মোদী এবং প্রণব মুখোপাধ্যায়ের মধ্যে। রাষ্ট্রপতি থাকাকালীন প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। সেই সময় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছিলেন নরেন্দ্র মোদী সঙ্গে একাধিক ক্ষেত্রে সংঘাত বাঁধতে পারে রাষ্ট্রপতি ভবনের। কিন্তু তা হয়নি। অত্যন্ত দক্ষতার সঙ্গে সমঞ্জস্য রেখে দেশের প্রগতির জন্য কাজ করে গিয়েছিলেন দুই জনে। এমনকি রাষ্ট্রপতি পদ থেকে অবসর নেওয়ার আরএসএস-এর বার্ষিক সম্মেলনে অতিথি বক্তা হিসেবেও উপস্থিত ছিলেন কংগ্রেসী মনোভাবাপন্ন নেতা প্রণব মুখোপাধ্যায়। পরে জানুয়ারিতে ভারতরত্ন প্রাপক হিসেবে ঘোষণা করা হয় প্রণব মুখোপাধ্যায়ের নাম।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top