News Flash

  • Home
  • Uncategorized
  • আইপিএফটিতে আভ্যন্তরীণ সমস্যা রয়েছে, স্বীকারোক্তি দলের সাধারণ সম্পাদকের
Image

আইপিএফটিতে আভ্যন্তরীণ সমস্যা রয়েছে, স্বীকারোক্তি দলের সাধারণ সম্পাদকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ লোকসভা নির্বাচনে রাজ্যে দুই আসনেই ফলাফল অপ্রত্যাশিত৷ পাশাপাশি দলে আভ্যন্তরীণ সমস্যাও রয়েছে৷ এ-কথা অকপটে স্বীকার করেছেন আইপিএফটি-র সাধারণ সম্পাদক তথা উপজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া৷ তাঁর কথায়, ফলাফল পর্যালোচনায় দুইদিনের বৈঠকে বসেছেন আইপিএফটি এবং তার অঙ্গ সংগঠন৷ তাতে, দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং রাজ্যে সাংগঠনিক অবস্থা নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে৷ তাছাড়া, ত্রিপুরায় জোটের ভবিষ্যৎ নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে৷


এদিন তিনি বলেন, আইপিএফটি-র কেন্দ্রীয় কমিটির সদস্যদের নিয়ে দুইদিনের বৈঠক শুরু হয়েছে খুমুলুঙে নোয়াই অডিটরিয়ামে৷ মূলত, ত্রিপুরায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে বৈঠকে আলোচনা হচ্ছে৷ তাঁর কথায়, লোকসভা নির্বাচনে আইপিএফটি-র ফলাফল অপ্রত্যাশিত৷ সাথে তিনি যোগ করেন, দলে আভ্যন্তরিণ কোন্দল রয়েছে৷ দলীয় কোন্দল নাকি বিজেপি-র সঙ্গ ছেড়ে লোকসভা নির্বাচনে একক প্রতিদ্বন্দ্বিতায় আইপিএফটি-র এই ফলাফল হয়েছে এই প্রশে তিনি সরাসরি কোন উত্তর দিলেন না৷ এই প্রশ্ণের জবাব তিনি এড়িয়ে চেষ্টা করেছেন, তবে লোকসভা নির্বাচনের ফলাফল ত্রিপুরার বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সম্পৃক্ত বলে দাবি করেছেন৷


মেবার কুমার জমাতিয়ার কথায়, ভবিষ্যতে ত্রিপুরায় আইপিএফটি-র রণকৌশল কি হওয়া উচিৎ সে-বিষয়ে চর্চা হচ্ছে৷ তাছাড়া, বিজেপির সাথে জোটের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হচ্ছে বলে দাবি করেন তিনি৷


লোকসভা নির্বাচনের ফলাফলে আইপিএফটি-র শীর্ষ নেতৃত্ব অনেকটাই হতাশ, তা তাঁদের সাথে একান্ত আলোচনায় বুঝা গিয়েছে৷ নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক আইপিএফটি নেতার কথায়, লোকসভা নির্বাচনে পৃথকভাবে লড়াই ভুল সিদ্ধান্ত ছিল৷ বরং বিজেপির সাথে জোট বেঁধে লড়াই হলে ভবিষ্যতে এডিসি দখল নেওয়ার সুযোগ পাওয়া যেত ৷ কিন্তু, এখন ত্রিপুরায় আইপিএফটি পরীক্ষিত৷ শক্তি পরীক্ষায় আইপিএফটি ব্যর্থ, ফলাফলে তা প্রমাণিত ৷ ফলে, বিজেপি এখন আইপিএফটি-কে খুব একটা গুরুত্ব দেবে মনে করছেন না দলের একাধিক শীর্ষ নেতৃত্ব৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top