News Flash

  • Home
  • Uncategorized
  • নজরুল জয়ন্তী রাজ্যে পালিত যথাযোগ্য মর্যাদায়
Image

নজরুল জয়ন্তী রাজ্যে পালিত যথাযোগ্য মর্যাদায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আজ বিনম্রতা ও শ্রদ্ধায় স্মরণ হয়েছে ত্রিপুরায়৷ তাঁর ১২০তম জন্মজয়ন্তী ত্রিপুরায় নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়েছে৷
প্রভাতী অনুষ্ঠানের মাধ্যমে আজ সকালে নজরুল কলাক্ষেত্র প্রাঙ্গণে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে কবি প্রণাম অনুষ্ঠান আয়োজিত হয়৷ তথ্য ও সংসৃকতি দফতর এই অনুষ্ঠানের আয়োজন করেছে ৷ অনুষ্ঠানের শুরুতে কবির মূর্তিতে পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন তথ্য ও সংসৃকতি দফতরের সচিব মানিক লাল দে, অধিকর্তা আশুদেব দাস, রাজ্য সাংসৃকতিক উপদেষ্টা কমিটির ভাইস-চেয়ারম্যান সুুভাষ দেব, সংগীত শিল্পী উৎপল বিশ্বাস, বিশিষ্ট বেহালা বাদক সুুবল বিশ্বাস, দপ্তরের বরিষ্ঠ আধিকারিকগণ ও শিল্পীগণ৷


অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তথ্য ও সংসৃকতি দফতরের সচিব মানিক লাল দে বলেন, তথ্য ও সংসৃকতি দপ্তর কাজী নজরুল ইসলামের আদর্শ ও চিন্তাধারা প্রচারের উদ্যোগ নিয়েছে৷ আগে এ অনুষ্ঠান একদিন করা হত ৷ এখন দু’দিন করা হচ্ছে ৷ আজ ব্লক থেকে রাজ্যস্তরে সর্বত্র বিদ্রোহী কবির জন্মদিন উদযাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে ৷ তিনি বলেন, কবি নজরুল বিভেদহীন ও সমৃদ্ধশালী ভারতের স্বপ্ণ দেখেছিলেন ৷ স্বাধীনতা আন্দোলনে তাঁর লেখনী স্মরণীয় হয়ে থাকবে ৷
বিশেষ অতিথির ভাষণে রাজ্য সাংসৃকতিক উপদেষ্টা কমিটির ভাইস-চেয়ারম্যান সুুভাষ দেব বলেন, নজরুল ছিলেন দেশপ্রেমিক ও বিদ্রোহী কবি ৷ সমস্ত জাতপাতের ঊধর্ে উঠে কবি সাম্যের কথা লিখে গেছেন ৷ তাই আমাদের উচিত তাঁর পথ অনুসরণ করে নতুন রূপে দেশকে গড়ে তোলা ৷
অনুষ্ঠানে আসা সংগীত কলাকেন্দ্রের শিল্পীরা উদ্বোধনী সংগীত পরিবেশন করেন ৷ এছাড়া বিভিন্ন সাংসৃকতিক সংস্থার শিল্পীরা নজরুল সংগীত ও নৃত্য পরিবেশন করেন ৷ অনুষ্ঠানে বহু শিল্পী, সাহিত্যিক ও গুণীজন উপস্থিত ছিলেন৷
এদিকে, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষ্যে তথ্য ও সংসৃকতি দফতরের উদ্যোগে আজ থেকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২ নং প্রেক্ষাগৃহে দু’দিনব্যাপী শ্রদ্ধাঞ্জলি ও আলোচনাচক্রের আয়োজন করা হয়েছে ৷ চলবে ২৭ মে পর্যন্ত ৷ প্রদীপ জ্বালিয়ে দু’দিনব্যাপী শ্রদ্ধাঞ্জলি ও আলোচনাচক্রের উদ্বোধন করে নেতাজী সুুভাষ চন্দ্র বসুু মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ও বিশিষ্ট শিক্ষাবিদ ড় ধনঞ্জয় গণচৌধুরী ৷ তিনি তাঁর ভাষণে বলেন, বাংলা সাহিত্যে নজরুলের আবির্ভাব ছিল ধূমকেতুর মত ৷ তাঁর সাহিত্য সৃষ্টি ভাস্বর হয়ে থাকবে ৷


ড় গণচৌধুরী বলেন, নজরুল ছিলেন মানবতাবাদী ও বিদ্রোহী কবি৷ ১৯২১ সালে তাঁর বিদ্রোহী কবিতা প্রকাশিত হয়৷ তাঁর স্থান রবীন্দ্রনাথের পরই আমাদের মনে গেঁথে থাকবে৷ ভাষণে ড় গণচৌধুরী নজরুলের শৈশব কাল, শিক্ষা জীবন ও কর্মজীবন নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং নতুন প্রজন্মকে তাঁর আদর্শ অনুসরণ করার আহ্বান জানান৷
অনুষ্ঠানে মুখ্য আলোচক মাইকেল মধুসূদন দত্ত মহাবিদ্যালয়ের অধ্যাপক ড় কমল আচার্য বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন জনজাগরণের কবি ৷ তিনি ছিলেন দেশপ্রেমিক ও মানবতাবাদী কবি ৷ তিনি সেনাবাহিনীর চাকরি ছেড়ে দেশের স্বাধীনতা আন্দোলনের জন্য নানা কবিতা, গান ও প্রবন্ধ লেখেন ৷ তিনি সারাজীবন সাম্যের গান গেয়ে গেছেন ৷ তাঁর চিন্তা, চেতনা ও আদর্শ বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে ৷ অনুষ্ঠানে সভাপতির ভাষণে তথ্য ও সংসৃকতি দপ্তরের অধিকর্তা আশুদেব দাস বলেন, কাজী নজরুলের সৃষ্টি ও চেতনাকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য এই দফতর ব্লক, মহকুমা ও জেলাস্তরে নানা কর্মসূচি হাতে নিয়েছে ৷ এ বছর থেকে এই অনুষ্ঠান দু’দিন করা হয়েছে ৷ স্বাগত ভাষণ দেন তথ্য ও সংসৃকতি দফতরের উপ-অধিকর্তা ভাস্কর দাসগুপ্ত ৷
অনুষ্ঠান শুরুর আগে অধ্যাপক ড় ধনঞ্জয় গণচৌধুরী, অধ্যাপক ড় কমল আচার্য, তথ্য ও সংসৃকতি দপ্তরের অধিকর্তা আশুদেব দাস, উপ-অধিকর্তা ভাস্কর দাসগুপ্ত, বিশিষ্ট সাহিত্যিক সুভাষ দেব সহ বিভিন্ন শিল্পী ও গুণীজন কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন ৷ উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শচীন দেববর্মণ স্মৃতি সরকারি সংগীত মহাবিদ্যালয়ের শিল্পীগণ ৷ এছাড়া বিভিন্ন সংস্থার শিল্পীদের নজরুল সংগীত, নৃত্য ও বেহালা বাদন দর্শকদের হৃদয় জয় করে নেয় ৷ এছাড়া রংপীঠ নাটকটিও মঞ্চস্থ হয়েছে ৷
অন্যদিকে, তথ্য ও সংসৃকতি দফতরের উদ্যোগে আজ সাব্রুমে যথাযোগ্য মর্যাদায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন করা হয় ৷ আজ সকালে সাব্রুমের আনন্দপাড়াস্থিত নজরুল পার্কে প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠান আয়োজিত হয় ৷ এই অনুষ্ঠানে কবি মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান বিশিষ্ট লোকসংসৃকতি গবেষক ড় রঞ্জিত দে, শিক্ষক দীপক দাস ও কান্তি লাল বসাক, বিশিষ্ট কবি অশোকানন্দ রায়বর্ধন সহ বহু শিল্পী ও সাংসৃকতিক কর্মীগণ ৷ অনুষ্ঠানে স্থানীয় শিল্পীগণ নজরুল গীতি ও নজরুল কবিতা আবৃত্তি করেন৷ কবির জীবনী ও সৃষ্টির নানা দিক নিয়ে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ আলোকপাত করেন৷ এর আগে স্থানীয় শিল্পীদের নিয়ে প্রভাতফেরি সাব্রুম শহর পরিক্রমা করেছে৷ এছাড়াও দুপুরে সাব্রুম টাউন হলে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সাংসৃকতিক অনুষ্ঠানে অংশ নেয় ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top