News Flash

  • Home
  • Uncategorized
  • শান্তিরবাজারে কমান্ডার জীপ উল্টে জখম ৯
Image

শান্তিরবাজারে কমান্ডার জীপ উল্টে জখম ৯

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ সাত সকালে দুর্ঘটনার কবলে পড়লো একটি যাত্রীবাহী কমান্ডার গাড়ি৷ ঘটনা শান্তিরবাজার মহকুমার বাইখোরা থানা লাগোয়া এস.এস.বি ক্যাম্প সংলগ্ণ সাব্রুম-আগরতলা জাতীয় সড়কে৷ টিআর-০৩-৩১৩৪ নাম্বারের কমান্ডার গাড়িটি শান্তিরবাজার থেকে ৯ জন যাত্রী নিয়ে সাব্রুমের উদ্দেশ্যে রওয়ানা হয়৷

বাইখোরা থানা অতিক্রম করে গাড়িটি এস.এস.বি ক্যাম্প সংলগ্ণ এলাকায় যেতেই নিয়ন্ত্রন হারিয়ে ফলে৷ এবং গাড়িটি উল্টে যায়৷ এতে গাড়িতে থাকা ৯ জন যাত্রী গুরুতর ভাবে আহত হয়৷ সাথে সাথে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শান্তিরবাজারস্থিত দক্ষিণ জেলা হাসপাতালে পাঠায়৷ কিন্তু আহতদের সকলের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করে দেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top