News Flash

  • Home
  • Uncategorized
  • রবার্ট বঢরা ও তাঁর সহযোগীকে নোটিস জারি করল দিল্লি হাইকোর্ট, পরবর্তী শুনানি ১৭ জুলাই
Image

রবার্ট বঢরা ও তাঁর সহযোগীকে নোটিস জারি করল দিল্লি হাইকোর্ট, পরবর্তী শুনানি ১৭ জুলাই

নয়াদিল্লি, ২৭ মে (হি.স.): অর্থ তছরুপ মামলায় রবার্ট বঢরা ও তাঁর সহযোগী মনোজ আরোর-র অর্ন্তবর্তীকালীন জামিন বাতিল করার জন্য গত ২৪ মে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| ইডি-র আবেদনের প্রেক্ষিতে রবার্ট বঢরা ও তাঁর সহযোগী মনোজ আরোর-র বিরুদ্ধে নোটিস জারি করল দিল্লি হাইকোর্ট| পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ১৭ জুলাই|

গত এপ্রিল মাসে রবার্ট বঢরা ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী মনোজ আরোরাকে অর্ন্তবর্তীকালীন জামিন প্রদান করেছিলেন বিশেষ সিবিআই আদালতের বিচারপতি অরবিন্দ কুমার| সেই আগাম জামিন বাতিল করার জন্যই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি| দিল্লি হাইকোর্টে ইডি জানিয়েছিল, গ্রেফতারি এড়াতে রবার্ট বঢরাকে যে রক্ষাকবচ প্রদান করা হয়েছে, মামলা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে তা ক্ষতিকর| ইডি আরও জানিয়েছিল, মামলার তথ্যপ্রমাণ ও সাক্ষীদের প্রভাবিত করতে পারেন বঢরা| তাই জামিন বাতিল করা হোক|ইডি-র সেই আবেদনের প্রেক্ষিতে সোমবার রবার্ট বঢরা ও তাঁর সহযোগী মনোজ আরোরার বিরুদ্ধে নোটিশ জারি করল দিল্লি হাইকোর্ট| 

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top