News Flash

  • Home
  • Uncategorized
  • রাজধানীতে কংগ্রেসের ভরাডুবির কারণ খতিয়ে দেখতে কমিটি গঠন

রাজধানীতে কংগ্রেসের ভরাডুবির কারণ খতিয়ে দেখতে কমিটি গঠন

নয়াদিল্লি, ২৭ মে (হি.স.) : দিল্লিতে সাতটি লোকসভা আসনের সবকটিতে হারতে হয়েছে কংগ্রেসকে। দেশের রাজধানী শহরে দলের ভরাডুবির কারণ খতিয়ে দেখার জন্য সোমাবার পাঁচ সদস্যের কমিটি গঠন করল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। 

নির্বাচনে দলীয় প্রার্থীদের হারের কারণ জানতে এবং প্রতিটি কেন্দ্রে দলের সাংগঠনিক ক্ষমতা খতিয়ে দেখতে এই কমিটি গড়া হয়েছে। পাশাপাশি ২০২০ সালে দিল্লিতে বিধানসভা নির্বাচন, সেই লক্ষ্যে কি পদক্ষেপ নেওয়া উচিত তাও এই  কমিটি প্রস্তাব করবে। দশের দিনের মধ্যে দিল্লির প্রদেশ কংগ্রেস সভাপতি শীলা দীক্ষিতের কাছে রিপোর্ট পেশ করবে এই কমিটি। এই কমিটিতে রয়েছেন প্রাক্তন সাংসদ পারভেজ হাসমি, ড. এ কে ওয়ালিয়া, প্রাক্তন মন্ত্রী ড. যোগানন্দ শস্ত্রী, জাতীয় মুখপাত্র পবন খেরা, প্রাক্তন বিধায়ক জয়কিষণ। দিল্লিতে লোকসভা নির্বাচনে ২০১৪ সালের তুলনায় ২০১৯ দশ শতাংশ ভোট বাড়িয়েছে বিজেপি। সব মিলিয়ে ৫৬ শতাংশ ভোট দিল্লিতে পেয়েছে বিজেপি। আপের ভোট ১৮ শতাংশ, কংগ্রেস ঝুলিতে গিয়েছে ২২ শতাংশ।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top