News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে পাচারকালে বিস্তর পরিমাণ নেশা সামগ্রী ও গবাদি পশু আটক করল বিএসএফ
Image

বাংলাদেশে পাচারকালে বিস্তর পরিমাণ নেশা সামগ্রী ও গবাদি পশু আটক করল বিএসএফ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ ফের রাজ্যে পাচারের সময় ইয়াবা ট্যাবলেট এবং ফেন্সিডিল উদ্ধার করেছে বিএসএফ৷ অন্য আরেকটি ঘটনায়, পাচারের সময় ৭টি গবাদি উদ্ধার হয়েছে৷ গবাদি পশু উদ্ধার অভিযানে বিএসএফ-কে নন-ল্যাথাল বন্দুক থেকে গুলি ছুড়তে হয়েছে৷


বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক সঞ্জিব কুমার জানিয়েছেন, গোপন সূত্রের খবরের ভিত্তিতে সিপাহীজলা জেলার কলমছড়া থানাধীন আশাবাড়ি বিওপি-র জওয়ানরা বাংলাদেশে পাচারের সময় ৯৭৫টি ইয়াবা ট্যাবলেট এবং ৪৭ বেতল ফেন্সিডিল উদ্ধার করেছেন৷ তিনি জানান, বিএসএফ জওয়ানরা ওই সীমান্ত এলাকায় পাচারকারীদের গতিবিধি টের তাদের পিছু ধাওয়া করে৷ কিন্তু, পাচারকারীরা তা টের পেয়ে পাচার সামগ্রী ফেলে পালিয়ে যায়৷ উদ্ধার পাচার সামগ্রীর বাজার মূল্য হবে আনুমানিক ৪ লক্ষ ৯৩ হাজার ৫০২ টাকা৷ সঞ্জিব কুমার বলেন, উদ্ধার সমস্ত পাচার সামগ্রী বিএসএফ জওয়ানরা কলমছড়া থানার হাতে তুলে দিয়েছেন৷


অন্য একটি ঘটনায় ৭টি গবাদি পশু উদ্ধার হয়ে বলে বিএসএফ আধিকারিক জানিয়েছেন ৷ তিনি বলেন, পশ্চিম জেলার মধুপুর থানাধীন কামথানা বিওপি-র জওয়ানরা বাংলাদেশে পাচারের সময় ৭টি গবাদি পশু উদ্ধার করেছেন৷ তাঁর দাবি, গোপন সংবাদের ভিত্তিতে গবাদি পশু পাচার আটকানোর পবিকল্পনা নেয় বিএসএফ৷ সে মোতাবেক ৭টি গবাদি পশু পাচারের সময় বিএসএফ জওয়ানরা পাচারকারীদের থামার জন্য নির্দেশ দেন ৷ কিন্তু, পাচারকারীরা পালিয়ে যাওয়া চেষ্টা করেন ৷ সঞ্জিব কুমারের কথায়, তাঁদের বেশ কয়েকবার থামার জন্য সতর্ক করা হয়েছিল ৷ কিন্তু, তারা থামেনি৷ তাই, বিএসএফ জওয়ানরা নিরাপদ দূরত্বে নন-ল্যাথেল বন্দুক থেকে কয়েক রাউন্ড গুলি ছুড়েছেন ৷ তাতে, ভয়ে পাচারকারীরা গবাদি পশু ফেলে পালিয়ে গিয়েছে ৷ ওই এলাকা তল্লাশি করে বিএসএফ জওয়ানরা ৭টি গবাদি পশু উদ্ধার করে মধুপুর থানার হাতে তুলে দিয়েছেন৷


সঞ্জিব কুমারের মতে, ত্রিপুরায় সীমান্ত এলাকায় কড়া পাহাড়া সত্বেও পাচারকারীরা পাচার বাণিজ্য বন্ধ করছে না৷ তাই, সীমান্তে আরো কঠোর নিরাপত্তার ব্যবস্থার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ তাতে, টহলদারি আরো বাড়ানো হচ্ছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top