News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যসচিব সহ রাজ্য প্রশাসনে বড়সর রদবদল
Image

মুখ্যসচিব সহ রাজ্য প্রশাসনে বড়সর রদবদল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে৷৷ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই রাজ্য প্রশাসনে বড়সর রদবদল করা হয়েছে৷ রাজ্য সরকার মুখ্য সচিব পরিবর্তন করেছে৷ শুধু তাই নয়, নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন নির্বাচন কমিশনের নির্দেশে এডিজি আইন-শৃঙ্খলা এবং পশ্চিম আসনে রিটার্নিং অফিসার তথা পশ্চিম জেলার জেলা শাসকের পদ থেকে সরানো হয়েছিল রাজীব সিং এবং সন্দীপ মাহাত্মেকে৷ তাঁদেরকেও পুরনো পদে ফিরিয়ে আনা হয়েছে৷ রাজ্য সরকারের এই সিদ্ধান্ত প্রশাসনিক পরিচালনগত বিষয়ে যথেষ্ট তাৎপর্য্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷ সরকার পরিচালনায় আমলাদের অসহযোগিতার অভিযোগে সরব বিজেপি জোট সরকারের এই পদক্ষেপ সরকারী কর্মচারীদের প্রতি সতর্কবার্তা বলে মনে করা অস্বাভাবিক নয়৷


লোকসভা নির্বাচনে নতুন অভিজ্ঞতা হয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ দলের পাশাপাশি সরকারেও বিভিষণ রয়েছে, তা তিনি বুঝে গেছেন বলে জানিয়েছেন৷ বৃহস্পতিবার নির্বাচনী ফলাফল নিয়ে সাংবাদিক সম্মেলনেও বিভিষণ ইস্যুতে সরব হন তিনি৷ সাথে স্পষ্ট করে দিয়েছেন, বিভিষণদের চিহ্ণিত করে ব্যবস্থা নেওয়ার সময় এসে পড়েছে৷


আজ রাজ্য প্রশাসনে বড়সর রদবদল করা হয়েছে৷ রদবদল একটি স্বাভাবিক প্রক্রিয়া, তাতে অবাক কোন কারণ নেই৷ কিন্তু, এই রদবদল নিয়ে ভাবতে হচ্ছে কারণ, মুখ্য সচিব পদ থেকে এল কে গুপ্তাকে সরানো হয়েছে৷ তাঁকে সিপার্ডের ডিরেক্টর জেনারেলের দায়িত্ব দেওয়া হয়েছে৷ তাঁর জায়গায় আপাতত এই দায়িত্ব সামলাবেন অর্থ দপ্তরের প্রধান সচিব মনোজ কুমার৷ তাঁর অবর্তমানে রাজ্য প্রশাসনে প্রধান সচিবদের মধ্যে সবচেয়ে সিনিয়র আধিকারিক ওই দায়িত্ব সামলাবেন৷


রদবদলে চমক এখানেই থেমে যায়নি৷ লোকসভা নির্বাচন চলাকালীন নির্বাচন কমিশনের কোপ পড়েছিল এডিজি আইন-শৃঙ্খলা রাজীব সিং এবং পশ্চিম আসনে রিটার্নিং অফিসার তথা পশ্চিম জেলার জেলা শাসক সন্দীপ এন মাহাত্মের উপর৷ রাজ্য থেকে প্রাপ্ত রিপোর্টের ভিত্তিতেই তাঁদের সরিয়ে ছিল নির্বাচন কমিশন৷ কিন্তু, এখন ফের তাঁদের নিজ নিজ পদে ফিরিয়ে এনেছে রাজ্য সরকার৷ শুক্রবার এডিজি আইন-শৃঙ্খলা পদে রাজীব সিংহের পুনঃ নিযুক্তির বিজ্ঞপ্তি জারি হয়েছে৷ সাথে পুনিত রস্তোগিকে এই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে৷ বিজ্ঞপ্তি অনুসারে রাজীব সিং ছুটি থেকে ফিরে কাজে যোগ দেওয়া পর্যন্ত এডিজি আইন-শৃঙ্খলার দায়িত্ব সামলাবেন পুনিত রস্তোগি৷
একইভাবে, সন্দীপ এন মাহাত্মেকেও পশ্চিম জেলার জেলা শাসকের দায়িত্ব পুণরায় দেওয়া হয়েছে৷ নির্বাচন কমিশনের নির্দেশে তাঁকে পশ্চিম আসনে রিটার্নিং অফিসার তথা পশ্চিম জেলা জেলা শাসকের পদ সরানোর পর জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের সিইও পদে দায়িত্ব পেয়েছিলেন তিনি৷ আজ তাঁকে পুণরায় পশ্চিম জেলার জেলা শাসক পদে দায়িত্ব নেওয়ার বিজ্ঞপ্তি জারি হয়েছে৷ পাশাপাশি তিনি খোয়াই জেলা শাসক পঙ্কজ চক্রবর্তীর অবর্তমানে ওই দায়িত্বও অতিরিক্ত পালন করতে বলা হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top