News Flash

  • Home
  • Uncategorized
  • স্ত্রী, সন্তান নিয়ে দুই এনএলএফটি বৈরীর আত্মসমর্পণ, বিস্ফোরক উদ্ধার
Image

স্ত্রী, সন্তান নিয়ে দুই এনএলএফটি বৈরীর আত্মসমর্পণ, বিস্ফোরক উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷ স্ত্রী-সন্তান নিয়ে এনএলএফটি বিশ্বমোহন গোষ্ঠির দুই বৈরী আত্মসমর্পণ করেছে৷ বাংলাদেশের মন্দারিছড়া বৈরী ক্যাম্প থেকে তারা ধলাই জেলার গণেশ বিওপি’র জওয়ানদের কাছে আত্মসমর্পণ করেন৷ তাদের সাথে ৮৪৭ গ্রাম বিস্ফোরক ছিল৷


নিষিদ্ধ ষোষিত বৈরী সংগঠন এনএলএফটি-র লেন্স কর্পোরাল পরেশ দেববর্মা(৪৭), তার স্ত্রী প্রেমিতা দেববর্মা(২২), ১০ মাসের পুত্র সন্তান রাহুল দেববর্মা এবং এসএস প্রাইভেট সিপাহী দ্বিপেনজয় ত্রিপুরা(২৩), স্ত্রী কর্জবালা ত্রিপুরা(২০), ১৪ মাসের পুত্র সন্তান জুবান ত্রিপুরাকে নিয়ে বিএসএফ-এর ডিআইজি সিন্ধু কুমারের কাছে আত্মসমর্পণ করেছে৷ তাদের সাথে ৮৪৭ গ্রাম বিস্ফোরক এবং ৩.৮৫ মিটার ফিউজ উদ্ধার হয়েছে৷


বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক সঞ্জিব কুমার জানিয়েছেন, পরেশ দেববর্মার বাড়ি মান্দাইয়ের বালুধূম পাড়া এবং দ্বিপেনজয় দেববর্মার বাড়ি ধলাই জেলার গঙ্গানগরে৷
আত্মসমর্পণকারী দুই বৈরী বিএসএফ-কে জানিয়েছে, তারা ২০০০ এবং ২০০৬ সালে এনএলএফটি সংগঠনের সাথে যুক্ত হয়েছে৷ কিন্তু, এখন তারা নিজেদের ভুল বুঝতে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইছে৷
বিএসএফ আধিকারিকের কথায়, বাংলাদেশের গোপন ঘাঁটি থেকে প্রতিনিয়ত বৈরীরা আত্মসর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছে৷ বিএসএফ বৈরীতার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করছে৷ ফলে, রাজ্যে এখন বৈরী গতিবিধি বন্ধ হয়ে গিয়েছে৷ কারণ, তারা একদিকে বাংলাদেশের ঘাঁটিতে কোনঠাসা হয়ে পড়েছে৷ অন্যদিকে, সীমান্তে কড়া পাহাড়ার জন্য তারা এরাজ্যে ঢুকতে পারছে না৷ তাই, আত্মসমর্পণ ছাড়া কোন পথ খোলা নেই তাদের কাছে, বলেন বিএসএফ আধিকারিক সঞ্জিব কুমার৷ আত্মসমপর্ণকারী দুই বৈরী জানিয়েছে, সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেই স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top