News Flash

  • Home
  • Uncategorized
  • বীরচন্দ্র মনু স্বাস্থ্যকেন্দ্রে অবৈধ গর্ভপাত চিকিৎসককে হাতেনাতে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী, থানায় মামলা
Image

বীরচন্দ্র মনু স্বাস্থ্যকেন্দ্রে অবৈধ গর্ভপাত চিকিৎসককে হাতেনাতে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী, থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ অবৈধ গর্ভপাতের ঘটনায় হাতেনাতে ধরেছেন ত্রিপুরার স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন৷ দক্ষিণ জেলার বীরচন্দ্র মনু প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ডাঃ অজয় বিশ্বাস দুই মহিলাকে গর্ভপাত করানোর সময় তিনি ধরা পড়েছেন৷ শুধু তাই নয়, হাসপাতালের পেছনে একটি পরিত্যক্ত কূয়ো থেকে প্রচুর ভ্রুণ এবং সদ্যজাত শিশুর মৃতদেহ পাওয়া গিয়েছে৷ এ-বিষয়ে স্বাস্থ্য মন্ত্রী সুদীপ রায় বর্মন জানিয়েছেন, সামান্য কিছু টাকার জন্য অবৈধভাবে গর্ভপাত করছিলেন ডাঃ অজয় বিশ্বাস৷ তিনি গত আড়াই বছরে গর্ভপাত করে কয়েক হাজার শিশু হত্যা করেছেন৷ তাঁর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন৷


বীরচন্দ্র মনু প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গর্ভপাত করানো হচ্ছে, এমন অভিযোগ ছিল স্থানীয় বাসিন্দাদের৷ আজ সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন জানিয়েছেন, স্থানীয় জনগণের কাছ থেকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই হাসপাতালে অভিযান চালিয়ে ডাঃ অজয় বিশ্বাসকে গর্ভপাত করাতে গিয়ে হাতেনাতে ধরা হয়েছে৷


স্বাস্থ্য মন্ত্রীর কথায়, আজ সকালে বিশ্বস্ত সূত্রে খবর পাই বীরচন্দ্রমনু প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গর্ভপাত হবে৷ সেই খবর পেয়েই স্বাস্থ্য সচিব সমরজিৎ ভৌমিক এবং স্বাস্থ্য অধিকর্তা ডাঃ জে কে দেববর্মাকে সাথে নিয়ে রওয়ানা দেই৷ যাওয়ার সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডাঃ এস কে চাকমাকেও সেখানে যাওয়ার জন্য খবর পাঠানো হয়৷ স্বাস্থ্য মন্ত্রী বলেন, গোপনীয়তা বজায় রেখে ওই হাসপাতাল অভিযান চালানো হয়েছিল৷ সেখানে গিয়ে দুই জন মহিলাকে গর্ভপাতের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল, তা ধরে ফেলি৷


স্বাস্থ্য মন্ত্রী বলেন, আমাদের অভিযান আঁচ করতে পেরে দুই মহিলাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন ডাঃ অজয় বিশ্বাস৷ কিন্তু, আমাদের নজর এড়াতে পারেননি৷ তাঁর দাবি, দুই মহিলাকে আজ গর্ভপাত করা হচ্ছে, রেজিস্ট্রারে এমন কোন রেকর্ড ছিল না৷ শুধু তাই নয়, জানুয়ারী থেকে মে পর্যন্ত রেজিস্ট্রারে মাত্র ১৫টি গর্ভপাতের রেকর্ড রয়েছে৷ অথচ, অভিযোগ উঠেছে প্রতিদিন ৩-৪টি গর্ভপাত হচ্ছে এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে৷ স্বাস্থ্যমন্ত্রী বলেন, মোটা টাকার বিনিময়ে এধরনের অবৈধ কাজ করছিলেন ডাঃ অজয় বিশ্বাস৷


স্বাস্থ্য মন্ত্রী আজ আরও চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন৷ তাঁর দাবি, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পেছনে একটি পরিত্যক্ত কূয়োতে প্রচুর ভ্রুণ এবং সদ্যজাত শিশুর মৃতদেহ রয়েছে বলে হদিশ মিলেছে৷ স্বাস্থ্যমন্ত্রী বক্তব্য, গর্ভস্থ সন্তান ৭-৮ মাস বয়স, এমন ক্ষেত্রেও গর্ভপাত করানো হচ্ছে৷ কখনো প্রসবের আগেই শিশুটিকে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হচ্ছে৷ আবার অনেক ক্ষেত্রে, প্রসব হওয়ার পর মেরে ফেলা হচ্ছে৷ তাছাড়া, কন্যা ভ্রুণ গর্ভপাত হচ্ছে৷


স্বাস্থ্য মন্ত্রীর দাবি, এর পেছনে বিরাট চক্র জড়িত রয়েছে৷ কারণ, জাল সাব্রুম, মনু, বিশালগড়, বিলোনীয়া জুড়ে ছড়িয়ে রয়েছে বলে অনুমান করা হচ্ছে৷ স্বাস্থ্য মন্ত্রী বলেন, ডাঃ অজয় বিশ্বাসের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে৷


এদিকে, শান্তিরবাজার থানায় ডাঃ অজয় বিশ্বাসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷ দক্ষিণ জেলার সিএমও ডাঃ শঙ্কর দাস মামলা করেছেন৷ শান্তিরবাজার থানার এসআই শঙ্কর সরকার জানিয়েছেন, ডাঃ অজয় বিশ্বাসের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধি ৩১২/৫১১/৩৫৩ ধারায় মামলা রুজু হয়েছে৷ তবে, খবর লেখা পর্যন্ত ডাঃ অজয় বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়নি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top