News Flash

  • Home
  • Uncategorized
  • জয় দত্ত হত্যা মামলায় ধৃত দু’জন জেল হেপাজতে
Image

জয় দত্ত হত্যা মামলায় ধৃত দু’জন জেল হেপাজতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ মাধ্যমিক পরীক্ষার্থী জয় দত্ত রোমহর্ষক হত্যাকাণ্ডে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হলেও অপর একজন এখনও পলাতক৷ ধৃত দুজনকে পুলিশ রিমাণ্ড শেষে বুধবার আদালতে তোলা হলে আদালত থেকে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়৷


রাজধানী নেতাজী চৌমুহনীর মাধ্যমিক পরীক্ষার্থী জয় দত্ত হত্যাকাণ্ডে জড়িত দুজনকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিল আদালত৷ তারা হল- জয়দ্বীপ পাল ও সাগ্ণিক চক্রবর্তী৷ তাদেরকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছিল পুলিশ৷ সাত দিনের পুলিশ রিমাণ্ডের আবেদন জানিয়েছিল আদালতে৷ আদালত তাদের চার দিনের পুলিশ রিমাণ্ড মঞ্জুর করেছিল৷

চার দিনের পুলিশ রিমাণ্ড শেষে বুধবার পুনরায় তাদের আদালতে তোলা হয়৷ পুলিশ আবারও তাঁদেরকে চারদিনের পুলিশ রিমাণ্ডের জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছিল৷ আদালত পুলিশ রিমাণ্ডের আবেদন খারিজ করে দিয়েছে সদরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সর্বজিৎ চোধুরী দুজনকেই আগামী ৪ জুন পর্যন্ত জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন৷ উল্লেখ্য এই মামলায় আরও এক অভিযুক্ত ঋতুরাজ দেব পলাতক৷ তাকে আটক করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷


গত ২০ মার্চ মাধ্যমিক পরীক্ষার্থী জয় দত্ত আচমকা নিখোঁজ হয়৷ তিনদিন পর কলেজ টিলা লেইক থেকে তাঁর পচাগলা মৃতদেহ উদ্ধার হয়৷

Releated Posts

ভিলেজ কমিটির তিন আসনে পুনর্নির্বাচনের নির্দেশ, ভোট ২৩ অক্টোবর

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ভোটগ্রহণ প্রক্রিয়া বিস্তারিতভাবে পর্যালোচনার পর ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন তিনটি ভিলেজ কমিটির তিনটি আসনের আওতাধীন…

ByByNews Desk Sep 29, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top