News Flash

  • Home
  • Uncategorized
  • ন্যায় বিচারের জন্য সন্তানকে নিয়ে দ্বারে দ্বারে ঘুরছে নির্যাতিতা
Image

ন্যায় বিচারের জন্য সন্তানকে নিয়ে দ্বারে দ্বারে ঘুরছে নির্যাতিতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ ভাটি অভয়নগরের সংখ্যালঘু সম্প্রদায়ের এক গৃহবধূ জুয়েনা বেগম সন্তানকে সঙ্গে নিয়ে ন্যায় বিচারের জন্য দ্বারদ্বারে ঘুরছেন৷ স্বামী সুরাপ মিঞা সন্তান সহ স্ত্রীকে বড়ি থেকে তাড়িয়ে দিয়েছে৷ এ ব্যাপারে মামলাও চলেছে৷ অবশ্য স্বামী দাবি করেছে স্ত্রীর সঙ্গে নাকি বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, মাসে তিন হাজার টাকা করে ভরনপোষনও দিচ্ছে সুরাপ মিঞা৷ কিন্তু স্ত্রী তা অস্বীকার করেছে৷ প্রথম পক্ষের স্ত্রীকে না জানিয়েই সুরাপ মিঞা লুকোচুরি করে বিয়ে করে ফেলেছে বলেও দাবি করেছে প্রতারিত স্ত্রী জুয়েনা বেগম৷

খবর পেয়ে জুয়েনা বেগম সুরাপ মিঞার বাড়িতে গিয়ে নতুন বউকে দেখে৷ এনিয়েই পরিস্থিতি জটিল আকার ধারন করে৷ জুয়েনা বেগমকে মারধর করা হয় বলে অভিযোগ৷ এ ব্যাপারে জুয়েনা মহিলা থানায় মামলা দায়ের করেছে এবং সুুবিচার চেয়েছে৷ অপর দিকে, সুরাপ মিঞা দ্বিতীয়বার বিয়ে করার কথা অস্বীকার করেছে৷ উপরন্ত সে জানায়, ৪ বছর ধরে স্ত্রীর সঙ্গে তার কোন সম্পর্ক নেই৷ বিবাহ বিচ্ছেদও হয়ে গেছে৷ মাসে তিন হাজার টাকা খরপোষও দিচ্ছে৷


অভিযোগ ও পাল্টা অভিযোগ ঘিরে ভাটি অভয় নগর এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে ৷ পুলিশ অভিযুক্তদের বিরদ্ধে কঠোর কোন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ৷ জুয়েনা বেগম জানায়, তার সঙ্গে কোন বিবাহ বিচ্ছেদ হয়নি৷ সে সন্তানকে নিয়ে স্বামীর ঘরে ফিরে যেতে চায়৷ স্থানীয় কিছু লোকজন তার স্বামীকে বিপথে পরিচালিত করে তার ভবিষ্যৎ ধবংস করে দিতে চাইছে বলে অভিযোগ এনেছে প্রতারিত গৃহবধূ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top