News Flash

  • Home
  • Uncategorized
  • শিশুদের শৈশবেই সেবামূলক মানসিকতায় গড়ে তুলতে হবে : রাজ্যপাল
Image

শিশুদের শৈশবেই সেবামূলক মানসিকতায় গড়ে তুলতে হবে : রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ সেবামূলক মানসিকতা নিয়ে সকলের বড় হওয়া উচিৎ৷ কারণ, বড় হওয়ার পর কারোর মানসিকতার পরিবর্তন সম্ভব নয়৷ এ-কথা বলে ত্রিপুরার রাজ্যপাল প্রফেসর কাপ্তান সিং সোলাঙ্কির উপদেশ, শিশুদের ভাল নাগরিক হিসেবে গড়ে তোলা হলে দেশ উপকৃত হবে৷ রবিবার আগরতলায় রেড ক্রস সোসাইটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে ত্রিপুরার রাজ্যপাল রেড ক্রস সোসাইটিকেও সেবাধর্ম পালনে নমুনা পরিবর্তনের জন্য জোর দিয়েছেন৷


এদিন রাজ্যপাল বলেন, রেড ক্রস সোসাইটির ভিত্তি হল সেবা৷ এই মানসিকতা নিয়েই ভারতে গড়ে উঠেছিল রেড ক্রস সোসাইটি৷ ফলে, মূল ভিত্তি থেকে সর গেলে চলবে না৷ তিনি বলেন, সকলের মধ্যেই সেবামূলক মানসিকতা হওয়া উচিৎ৷ আত্মকেন্দ্রীকতা জাতির ক্ষতি করে৷ তাই, শিশুদের সেবামূলক মানসিকতা নিয়ে বড় করা উচিৎ৷ রাজ্যপালের মতে, একটি শিশু প্রাপ্তবয়স্ক হওয়ার পর তার মানসিকতায় পরিবর্তন হবে, এমনটা ভাবা উচিৎ নয়৷ তাঁর কথায়, শৈশবেই ছেলেমেয়েদের সুসংস্কার, ভাল শিক্ষা দেওয়া হলে ভবিষ্যতে দেশ উপকৃত হবে৷ রাজ্যপালের দাবি, একটি শিশু যত শ্রেষ্ঠ হবে দেশ তত এগিয়ে যাবে৷


এদিন তিনি রেড ক্রস সোসাইটিকেও মনে করিয়ে দেন, সেবামূলক মানসিকতা থেকে আপনাদেরও সরে গেলে চলবে না৷ তাঁর কথায়, রেড ক্রস সোসাইটির প্রাথমিকতা হল সেবা৷ সেক্ষেত্রে মানবসেবায় নিরপেক্ষতা থাকা খুবই জরুরি৷ তিনি পরামর্শ দিয়ে বলেন, যখনই মানব সেবার সুযোগ আসবে তখনই ঝাপিয়ে পড়ুন৷ পাশাপাশি, স্বাধীনভাবে মানবসেবায় নিয়োজিত হোন৷


রাজ্যপাল বলেন, মানবতা, নিরপেক্ষতা, স্বতন্ত্রতা এবং স্বেচ্ছা সেবা রেড ক্রস সোসাইটির মূল মন্ত্র৷ সোসাইটির সকলেই মন্ত্রে দিক্ষিত বলে তিনি মনে করেন৷ তাই তিনি পরামর্শ দিয়ে বলেন, ত্রিপুরায় অনেক দূর্ঘটনা ঘটছে৷ তাতে মানুষের সাহায্যে এগিয়ে যান৷ হাসপাতালগুলিতে রক্তের প্রয়োজন হচ্ছে৷ স্বেচ্ছায় রক্তদান করুন৷ রাজ্যপাল বলেন, ইতিবাচক চিন্তা এবং অন্যের জন্য বাঁচার ভাবনা মানব সেবার ক্ষেত্রে খুবই জরুরী৷ রেড ক্রস সোসাইটির এই নীতি ভুলে গেলে চলবে না৷ তিনি আশা প্রকাশ করে বলেন, ত্রিপুরাবাসী রেড ক্রস সোসাইটির দ্বারা উপকৃত হবেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top