News Flash

  • Home
  • Uncategorized
  • তিরুপতি বালাজি মন্দিরে পূজা দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব, প্রার্থনা করলেন সকলের সুখ-সমৃদ্ধি
Image

তিরুপতি বালাজি মন্দিরে পূজা দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব, প্রার্থনা করলেন সকলের সুখ-সমৃদ্ধি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ সপরিবারে তিরুপতি বালাজি মন্দিরে পূজা দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব৷ আজ বালাজি মন্দিরে পূজা দিয়ে ত্রিপুরা এবং দেশবাসীর মঙ্গল কামনা করেছেন তিনি৷


বিপ্লব দেব বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বালাজি মন্দিরে এসেছি৷ এসে পূজা দিয়ে নিজেকে ধন্য মনে করছি৷ তিনি বলেন, বালাজির কাছে প্রার্থনা করেছি, ত্রিপুরার সমস্ত জনগণ যেন ভালোভাবে সুখে-শান্তিতে থাকেন৷ তাঁরা সুখ, সমৃদ্ধি ও প্রতিষ্ঠা লাভ করেন সকলে৷ পাশাপাশি, ত্রিপুরাকে কম সময়ের মধ্যে এক সর্বশ্রেষ্ঠ প্রদেশ হিসেবে গড়ে তুলতে সবাই মিলে একসাথে যাতে কাজ করতে পারি তার জন্যও প্রার্থনা করেছি৷


মুখ্যমন্ত্রী বলেন, সমস্ত ত্রিপুরাবাসীর জীবন ভালোভাবে কাটুক, সুন্দরভাবে কাটুক, পাশাপাশি সমস্ত ভারতবাসীর সুখ ও সমৃদ্ধির জন্যও প্রার্থনা করেছি৷ শুধু তাই নয়, আমাদের দেশও এগিয়ে যাক আর সর্বশ্রেষ্ঠ দেশ হয়ে উঠুক, এই স্বপ্ণ পূরণ হোক, সেই কামনা করেছি৷ তিনি জানিয়েছেন, বালাজি মন্দিরে পূজা দিতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি ৷ প্রসঙ্গত, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবের সাথে ছিলেন তাঁর স্ত্রী, ছেলে ও কন্যা৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top