News Flash

  • Home
  • Uncategorized
  • গণতন্ত্রের উত্সব হল নির্বাচন, এবারের ভোটে জনগণের অংশগ্রহণ প্রশংসনীয় : যোগী আদিত্যনাথ

গণতন্ত্রের উত্সব হল নির্বাচন, এবারের ভোটে জনগণের অংশগ্রহণ প্রশংসনীয় : যোগী আদিত্যনাথ

লখনউ, ১৯ মে (হি.স.): গণতন্ত্রের উত্সব হল নির্বাচন| সপ্তদশ লোকসভা নির্বাচনে জনগণের অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়| রবিবার অন্তিম দফার ভোটগ্রহণের দিন এমনই মন্তব্য করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| একইসঙ্গে উত্তর প্রদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা করে যোগী আদিত্যনাথ বলেছেন, বিগত ছ’দফার ভোটে উত্তর প্রদেশের কোথাও অশান্তি ও হিংসা হয়নি, পশ্চিমবঙ্গ ব্যতীত|

উনিশের লোকসভা নির্বাচনের সপ্তম তথা অন্তিম দফায় উত্তর প্রদেশের মোট ১৩টি আসনে ভোটগ্রহণ চলছে| সপ্তম দফায় উত্তর প্রদেশের মহারাজগঞ্জ, গোরক্ষপুর, কুশিনগর, দেউরিয়া, বনসগাঁও, ঘোসি, সালেমপুর, বালিয়া, গাজিপুর, চান্দৌলি, বারাণসী, মির্জাপুর এবং রবার্টসগঞ্জ সংসদীয় আসনে ভোটগ্রহণ চলছে| উত্তর প্রদেশের গোরক্ষপুরে এবার বিজেপির সম্মানের লড়াই| এদিন সকাল সকাল গোরক্ষপুরের ২৪৬ নম্বর পোলিং বুথে ভোট দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| ভোটাধিকার প্রয়োগ করার পর যোগী আদিত্যনাথ বলেছেন, ‘গণতন্ত্রের উত্সব হল নির্বাচন| সপ্তদশ লোকসভা নির্বাচনে জনগণের অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়|’ উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গের তুলনা করে যোগী আদিত্যনাথ বলেছেন, ‘বিগত ছ’দফার ভোটে উত্তর প্রদেশের কোথাও অশান্তি ও হিংসা হয়নি, পশ্চিমবঙ্গ ব্যতীত|’

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top