News Flash

  • Home
  • Uncategorized
  • বেঙ্গালুরুতে কংগ্রেস বিধায়কের বাড়ির বাইরে বিস্ফোরণে মৃত্যু পরিচারকের, তদন্ত শুরু করেছে পুলিশ
Image

বেঙ্গালুরুতে কংগ্রেস বিধায়কের বাড়ির বাইরে বিস্ফোরণে মৃত্যু পরিচারকের, তদন্ত শুরু করেছে পুলিশ

বেঙ্গালুরু, ১৯ মে (হি.স.):  কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর ভ্যালিকাভাল এলাকায় কংগ্রেস বিধায়কের বাড়ির বাইরে জোরালো বিস্ফোরণে প্রাণ হারালেন বিধায়কের বাড়ির পরিচারক| রবিবার সকাল ৯.২০ মিনিট নাগাদ বেঙ্গালুরুর ভ্যালিকাভাল এলাকায় রাজারাজেশ্বীর নগরের কংগ্রেস বিধায়ক মুনিরত্নার বাড়ির জোরালো বিস্ফোরণ হয়| জোরালো বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন বিধায়কের বাড়ির পরিচারক| মৃতের নাম হল-ভেঙ্কটেশ| তিনি মুনিরত্নার বাড়ির পরিচারক ছিলেন|

পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, সকাল তখন ৯.২০ মিনিট নাগাদ ভ্যালিকাভাল এলাকায় কংগ্রেস বিধায়কের বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন ভেঙ্কটেশ| ফোনে কারও সঙ্গে কথা বলছিলেন তিনি| আচমকাই জোরালো শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা| বিস্ফোরণের পরই অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ভেঙ্কটেশকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন|


বেঙ্গালুরু সিটি পুলিশের কমিশনার টি সুশীল কুমার জানিয়েছেন, সকাল ৯.২০ মিনিট নাগাদ বিধায়কের বাড়ির বাইরে বিস্ফোরণ হয়| বিস্ফোরণে মৃত্যু হয়েছে ভেঙ্কটেশ নামে একজন ব্যক্তির| ফরেনসিক বিভাগের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণের প্রকৃত কারণ খতিয়ে দেখছেন| তদন্ত শুরু হয়েছে| 

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top