News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচনী বিধিভঙ্গ : প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আর্জি, নির্বাচন কমিশনকে চিঠি তৃণমূল ও টিডিপি-র
Image

নির্বাচনী বিধিভঙ্গ : প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আর্জি, নির্বাচন কমিশনকে চিঠি তৃণমূল ও টিডিপি-র

নয়াদিল্লি, ১৯ মে (হি.স.): রবিবার, লোকসভা নির্বাচনের অন্তিম দফার ভোটের দিন নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস এবং তেলুগু দেশম পার্টি (টিডিপি)| তৃণমূলের অভিযোগ, প্রধানমন্ত্রীর কেদারনাথ যাত্রার খবর সর্বভারতীয় ও স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলিতে রবিবারও দেখানো হয়েছে|

নির্বাচন কমিশনের কাছে পাঠানো চিঠিতে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন লিখেছেন, ‘শেষ দফার ভোটের প্রচার গত ১৭ মে সন্ধ্যায় শেষ হয়ে গেলেও, গত দু’দিন ধরে সর্বভারতীয় ও স্থানীয় টিভি চ্যানেলগুলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেদারনাথ যাত্রার প্রচার হচ্ছে| এটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে| এটা বন্ধ করতে অবিলম্বে ব্যবস্থা নিন|’

তৃণমূলের পাশাপাশি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ এনেছে তেলুগু দেশম পার্টি (টিডিপি)-ও| নির্বাচন কমিশনকে লেখা চিঠিতে টিডিপি উল্লেখ করেছে, ‘সরকারি সফরের অঙ্গ হিসেবে বদ্রীনাথ এবং কেদারনাথে গিয়েছেন প্রধানমন্ত্রী| অথচ সফর চলাকালীন তাঁর ব্যক্তিগত কার্যক্রমের লাগাতার প্রচার চালানো হচ্ছে| যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সামিল|’

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top